ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও হস্তান্তরের প্রয়োজন নেই: উলিয়ানভ
https://parstoday.ir/bn/news/world-i159964-ইরানের_সমৃদ্ধ_ইউরেনিয়াম_অন্য_কোথাও_হস্তান্তরের_প্রয়োজন_নেই_উলিয়ানভ
পার্সটুডে- ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি জানিয়েছেন, ইরানের মাটি থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও অপসারণের দরকার নেই।
(last modified 2026-06-03T09:37:12+00:00 )
জুন ০৩, ২০২৬ ১২:০৩ Asia/Dhaka
  • রাশিয়ার স্থায়ী প্রতিনিধি
    রাশিয়ার স্থায়ী প্রতিনিধি "মিখাইল উলিয়ানভ"

পার্সটুডে- ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি জানিয়েছেন, ইরানের মাটি থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও অপসারণের দরকার নেই।

পার্সটুডে জানিয়েছে, ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি "মিখাইল উলিয়ানভ" এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন: "ইরানের মাটি থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের দরকার নেই।"

উলিয়ানভ বলেন, এর জন্য তেহরানের সম্মতি প্রয়োজন। তাত্ত্বিকভাবে, দুই পক্ষ একমত হলে ইরানের মাটিতে সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করার বিকল্পও রয়েছে। তাই এ বিষয়ে জল্পনা-কল্পনা করার সময় এখনো আসেনি।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইরান তার রেড লাইন যেমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, সমৃদ্ধ ইউরেনিয়াম রক্ষণাবেক্ষণ, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অধিকার থেকে পিছপা হবে না। এটা স্পষ্ট যে এই কৌশলগত অচলাবস্থা থেকে নিজেকে বাঁচানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একবার হুমকি দেন এবং আবার পরক্ষণেই একটি চুক্তির জন্য ভিক্ষা করেন।

তিনি রায়নোভস্টির সাথে এক সাক্ষাত্কারে বলেন, আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করার কোনও ইচ্ছা নেই। ইউরেনিয়াম নিয়ে এই প্রশ্নগুলো কে উত্থাপন করেছিল তা আমি জানি না। "আমাদের ইউরেনিয়াম তৃতীয় দেশ বা মধ্যস্থতাকারী বা অন্য কোথাও স্থানান্তর করার কোন ইচ্ছা নেই।"#

পার্সটুডে/এমআরএইচ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।