যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহায়তা পেতে নেতানিয়াহুর নতুন কৌশলের বিরোধিতা করলেন স্যান্ডার্স
https://parstoday.ir/bn/news/world-i160096-যুক্তরাষ্ট্র_থেকে_সামরিক_সহায়তা_পেতে_নেতানিয়াহুর_নতুন_কৌশলের_বিরোধিতা_করলেন_স্যান্ডার্স
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যের স্বতন্ত্র সিনেটর জানিয়েছেন, তিনি কংগ্রেসে বিবেচনাধীন একটি আইনের বিরোধিতা করবেন, যা মার্কিন সামরিক-শিল্প কমপ্লেক্সে ইসরায়েলের প্রভাব আরও বাড়িয়ে দেবে।
(last modified 2026-06-08T04:12:47+00:00 )
জুন ০৭, ২০২৬ ১২:৩৩ Asia/Dhaka
  • •  ভার্মন্ট অঙ্গরাজ্য স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স
    • ভার্মন্ট অঙ্গরাজ্য স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স

পার্সটুডে- যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যের স্বতন্ত্র সিনেটর জানিয়েছেন, তিনি কংগ্রেসে বিবেচনাধীন একটি আইনের বিরোধিতা করবেন, যা মার্কিন সামরিক-শিল্প কমপ্লেক্সে ইসরায়েলের প্রভাব আরও বাড়িয়ে দেবে।

সাউন্ড অ্যান্ড ভিশন নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ভার্মন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তায় লিখেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানেন আমেরিকানরা ইসরায়েলের যুদ্ধে অর্থ যোগান দিতে দিতে ক্লান্ত। তাই এখন তিনি পেন্টাগনের যৌথ উৎপাদন চুক্তির আড়ালে সামরিক সহায়তা লুকানোর জন্য কংগ্রেসের সাথে কাজ করছেন।

স্যান্ডার্স সতর্ক করে বলেছেন, নেতানিয়াহুর এই প্রস্তাব যা মার্কিন সহায়তা হ্রাস হিসাবে উপস্থাপন করা হলেও প্রকৃতপক্ষে আমেরিকার করদাতাদের আরও বেশি অর্থ ইসরায়েলকে দেয়া হবে।

তিনি জোর দিয়ে বলেন: এটা হতে দেওয়া হবে না!

জানা গেছে, মার্কিন জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনে অন্তর্ভুক্ত এই বিধানটি আরও দুজন কংগ্রেস সদস্য, রো খান্না এবং টমাস ম্যাসির বিরোধিতার সম্মুখীন হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।