চুক্তি পুরোপুরি মেনে চলতে ইসরাইলের প্রতি ইউরোপীয় ইউনিয়নের জোরালো আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i160102-চুক্তি_পুরোপুরি_মেনে_চলতে_ইসরাইলের_প্রতি_ইউরোপীয়_ইউনিয়নের_জোরালো_আহ্বান
পার্সটুডে- ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কেয়া ক্যালাস বলেছেন, ইইউ স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে উভয় পক্ষের মধ্যে সংলাপ চালিয়ে যেতে আগ্রহী এবং চুক্তির শর্তাবলী পুরোপুরি মেনে চলার ও চুক্তি বাস্তবায়নে বাধা হতে পারে এমন কোনো অতিরিক্ত শর্ত যোগ না করার আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-06-07T08:26:13+00:00 )
জুন ০৭, ২০২৬ ১৪:১৯ Asia/Dhaka
  • ইউরোপীয় ইউনিয়ন
    ইউরোপীয় ইউনিয়ন

পার্সটুডে- ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কেয়া ক্যালাস বলেছেন, ইইউ স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে উভয় পক্ষের মধ্যে সংলাপ চালিয়ে যেতে আগ্রহী এবং চুক্তির শর্তাবলী পুরোপুরি মেনে চলার ও চুক্তি বাস্তবায়নে বাধা হতে পারে এমন কোনো অতিরিক্ত শর্ত যোগ না করার আহ্বান জানিয়েছেন।

ইসনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, কালাস সমস্ত সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, লিতানি নদীর দক্ষিণের অঞ্চলগুলো থেকে হিজবুল্লাহর প্রত্যাহার এবং লেবাননের মাটি থেকে ইসরায়েলি দখলদার বাহিনী প্রত্যাহারসহ চুক্তিতে উল্লিখিত শান্তিরক্ষা বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে বলা যায় দেরিতে হলেও,  শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান নিরাপত্তা পরিষদের রেজোলিউশন নং ১৭০১-এর পূর্ণ বাস্তবায়নের উপর জোর দিলেন যেখানে লেবাননের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার ওপর জোর দেয়া হয়েছে। তিনি বলেন: ইউরোপীয় ইউনিয়ন লেবাননে শান্তিচুক্তিকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে প্রস্তুত।#

পার্সটুডে/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।