যুদ্ধ শেষে ইরান আরও শক্তিশালী হয়ে বেরিয়ে এসেছে: মার্কিন বিশ্লেষক
-
যুদ্ধ শেষে ইরান আরও শক্তিশালী হয়েছে
পার্সটুডে: একজন মার্কিন বিশ্লেষকের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ পর্যন্ত ইরানকে যুদ্ধের আগের তুলনায় আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।
ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, জাতীয় নিরাপত্তাবিষয়ক ওয়েবসাইট নাইন্টিন ফোর্টি ফাইভের সিনিয়র এডিটর ব্র্যান্ডন ওয়াইকার্ট (Brandon Weichert) রুশ সংবাদমাধ্যম আরটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান পশ্চিম এশিয়ার কৌশলগত শক্তির ভারসাম্যে কোনো মৌলিক পরিবর্তন আনতে পারে নি।
তিনি আরও বলেন: যুদ্ধ কিংবা পরবর্তী সমঝোতা-কোনো ক্ষেত্রেই ওয়াশিংটন উল্লেখযোগ্য কৌশলগত সাফল্য অর্জন করতে পারে নি।
আরটি আরও জানিয়েছে, এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন অস্থায়ী সমঝোতার পর কূটনীতি নিয়ে ওয়াশিংটন ও তেহরান পরস্পরবিরোধী বার্তা দিয়ে যাচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করলেও, ইরানি কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে উচ্চপর্যায়ে কোনো দ্বিপক্ষীয় বৈঠক বর্তমানে নির্ধারিত নেই। তবে মার্কিন ও কাতারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কাতারের মধ্যস্থতায় দোহায় কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে।#
পার্সটুডে/এনএম/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।