হরমুজ প্রণালীতে কার হাতে কৌশলগত নিয়ন্ত্রণ? ইরানকেই এগিয়ে রাখছেন সামরিক বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/world-i161468-হরমুজ_প্রণালীতে_কার_হাতে_কৌশলগত_নিয়ন্ত্রণ_ইরানকেই_এগিয়ে_রাখছেন_সামরিক_বিশ্লেষক
পার্সটুডে—একজন সামরিক বিশ্লেষক হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে বলেছেন, এই অঞ্চলে ইরানের মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা অত্যন্ত সীমিত।
(last modified 2026-07-19T11:26:42+00:00 )
জুলাই ১৯, ২০২৬ ০৯:৫৮ Asia/Dhaka
  • হরমুজ প্রণালীতে আইআরজিসির নৌ বাহিনীর তৎপরতা।
    হরমুজ প্রণালীতে আইআরজিসির নৌ বাহিনীর তৎপরতা।

পার্সটুডে—একজন সামরিক বিশ্লেষক হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে বলেছেন, এই অঞ্চলে ইরানের মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা অত্যন্ত সীমিত।

পার্সটুডের খবরে বলা হয়েছে, সামরিক বিশেষজ্ঞ দিমিত্রি করনেভ বলেন, হরমুজ প্রণালীতে ইরানের বাহিনীর সঠিক সংখ্যা ও বিন্যাস সম্পর্কে স্পষ্ট তথ্য নেই। তবে ইরানের কাছে এমন মোবাইল উপকূলীয় জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, যা প্রায় পুরো প্রণালীকে নিজেদের আওতায় আনতে সক্ষম।

তিনি আরও বলেন, ইরানের কাছে নির্দেশনাযোগ্য ওয়ারহেড-সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ১৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরত্বে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। দেশটির নজরদারি ড্রোনগুলো এসব ক্ষেপণাস্ত্রের জন্য প্রয়োজনীয় লক্ষ্যবস্তুর তথ্য সরবরাহ করতে সক্ষম।

এই সামরিক বিশ্লেষক বলেন, এর পাশাপাশি ইরান ইলেকট্রো-অপটিক্যাল ব্যবস্থা ও তাৎক্ষণিক যোগাযোগ প্রযুক্তিসম্পন্ন ‘শাহেদ’ ধরনের আত্মঘাতী ড্রোনও ব্যবহার করতে পারে। এসব অস্ত্রের পাশাপাশি, হরমুজ প্রণালীতে মাইন পেতে সেটিকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার সক্ষমতাও ইরানের রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ইরানের উপকূলের এত কাছাকাছি নিজেদের যুদ্ধজাহাজ মোতায়েন করার ঝুঁকি নেওয়ার সম্ভাবনা যুক্তরাষ্ট্রের খুবই কম। কারণ, সেখানে মার্কিন রণতরিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ড্রোনের সরাসরি পাল্লার মধ্যে পড়ে যাবে। ফলে, এ অঞ্চলে ইরানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সক্ষমতা অত্যন্ত সীমিত থাকবে।#
 

পার্সটুডে/এমবিএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।