তুরস্কের সঙ্গে উত্তেজনা নেই: জার্মানি
https://parstoday.ir/bn/news/world-i16207-তুরস্কের_সঙ্গে_উত্তেজনা_নেই_জার্মানি
তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ধরনের উত্তেজনা দেখা দেয় নি বলে জানিয়েছে জার্মান সরকার। দেশটি বলেছে, আংকারা দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করার পর দু দেশের সম্পর্কে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে যে কথা বলা হচ্ছে তা সঠিক নয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০২, ২০১৬ ০৮:৪৮ Asia/Dhaka
  • জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্টিন শায়েফের
    জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্টিন শায়েফের

তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ধরনের উত্তেজনা দেখা দেয় নি বলে জানিয়েছে জার্মান সরকার। দেশটি বলেছে, আংকারা দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করার পর দু দেশের সম্পর্কে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে যে কথা বলা হচ্ছে তা সঠিক নয়।

জার্মানির কোলন শহরে রোববার তুর্কি নাগরিকদের সমাবেশে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ভিডিও কনফারেন্সের বক্তব্য সম্প্রচারে জার্মানির একটি সাংবিধানিক আদালত নিষেধাজ্ঞা জারি করলে আংকারা জার্মান চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে। এ প্রসঙ্গে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্টিন শায়েফের বলেন, জার্মানির দূতাবাসের কূটনীতিককে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানানোর ঘটনা ছিল সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। এটি যেমন তুরস্কে ঘটছে তেমনি ঘটছে বার্লিনেও। অতএব, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই।” তিনি আরো বলেন, কোনো দেশে নিযুক্ত কূটনীতিককে ডেকে পাঠানো স্বাগতিক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাধারণ বিষয় এবং নিত্য দিনের ঘটনা।

কোলন শহরে রোববারের সমাবেশে তুরস্কের বেশ কয়েকজন কর্মকর্তা ও হাজার হাজার তুর্কি নাগরিক অংশ নেন। কিন্তু প্রেসিডেন্টের বক্তব্য সম্প্রচারে আদালতের নিষেধাজ্ঞার কারণে তারা ক্ষুব্ধ হন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩