জর্দানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতার কথা ফাঁস করল নিউ ইয়র্ক টাইমস
-
নিউ ইয়র্ক টাইমস সেদিন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার কথা ফাঁস করল
পার্সটুডে- নিউ ইয়র্ক টাইমস সেই দিনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেদিন মার্কিন সামরিক বাহিনী ইরানের হামলা প্রতিহত করতে ৪০ লক্ষ ডলার মূল্যের ৫০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল; কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছিল।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, নিউ ইয়র্ক টাইমস ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং মার্কিন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদের দ্রুত হ্রাস পাওয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে লিখেছে, জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে সাম্প্রতিক হামলায় ইরানিরা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছিল।
পত্রিকাটির মতে, ইরান পাঁচ দিনে জর্ডানের তিনটি ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ব্যাপক হামলা চালিয়েছে এবং একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করেছে।
নিউ ইয়র্ক টাইমস লিখেছে: “ইরান এমন উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা মাঝ আকাশে হঠাৎ গতিপথ পরিবর্তন করতে পারে। ইরানের একের পর এক হামলা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপুল সংখ্যক প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য করেছে।”
সংবাদপত্রটি জানিয়েছে, পঞ্চম দিনে, ১৭ জুলাই একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে আঘাত হানে। এই হামলায় তিনজন মার্কিন সেনা নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হন। পেন্টাগনের কর্মকর্তারা পরে জানান যে, সেই সপ্তাহের হামলায় আরও কয়েক ডজন সেনা আহত হয় এবং বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়।
নিউ ইয়র্ক টাইমসের মতে, ইরানের কৌশল পরিবর্তনের ফলে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জামের মজুত দ্রুত হ্রাস পাওয়ায় দেশটির বিমান প্রতিরক্ষা সক্ষমতার ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি হয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।