বাহরাইনে আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা ছিল ধ্বংসাত্মক: মার্কিন কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/world-i163012-বাহরাইনে_আমেরিকার_ঘাঁটিতে_ইরানের_হামলা_ছিল_ধ্বংসাত্মক_মার্কিন_কর্মকর্তা
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী হং কাও বলেছেন, ইরান বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় গুরুতর ক্ষয়ক্ষতি করেছে।
(last modified 2026-09-12T05:25:12+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২৬ ১৬:৫৬ Asia/Dhaka
  • মার্কিন নৌবাহিনী বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী
    মার্কিন নৌবাহিনী বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী

পার্সটুডে- যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী হং কাও বলেছেন, ইরান বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় গুরুতর ক্ষয়ক্ষতি করেছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী হং কাও স্থানীয় সময় বৃহস্পতিবার প্রকাশিত দ্য এপোক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “তারা (ইরান) বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটিটিতে ভয়াবহ হামলা চালিয়েছে।”

প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বাহরাইনে অবস্থিত নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন-এর কথা উল্লেখ করেছেন। এটি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড এবং মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর হিসেবে কাজ করে।

ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর এই ঘাঁটিটি তেহরানের ব্যাপক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

মার্কিন নৌবাহিনী দীর্ঘদিন ধরে এটাকে পশ্চিম এশিয়ায় তাদের প্রধান লজিস্টিক ও সামরিক সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে।

হং কাও বলেন, এই কেন্দ্র নিয়ে নৌবাহিনী এখন বিভিন্ন সম্ভাব্য পদক্ষেপ পর্যালোচনা করছে—এর মধ্যে এটি মেরামত ও পুনর্নির্মাণ করা হবে কি না, সেটিও রয়েছে। তিনি বলেন, “বিষয়টি পর্যালোচনার জন্য আমি একটি টাস্কফোর্স গঠন করেছি।”#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।