তেল সরবরাহে বিঘ্ন ফরাসি নাগরিকদের জীবনে প্রভাব ফেলছে: ম্যাকরন
-
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন
পার্সটুডে-ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন সরাসরি দেশটির নাগরিকদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইরনা জানায়, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ম্যাক্রোঁ ফ্রান্সে জ্বালানির দাম বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরে সতর্ক করেন যে, বৈশ্বিক তেলবাজারে সরবরাহ ব্যাহত হলে তার সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।
জুলাইয়ের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাময়িক সমঝোতার পর তেলের দামে যে পতন ও আগের পর্যায়ে ফিরে আসার প্রবণতা দেখা দিয়েছিল, যুক্তরাষ্ট্রের পুনরায় ইরানে হামলা শুরুর পর তার একটি অংশ উল্টে যায়।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং জ্বালানির দামে তীব্র বৃদ্ধির ফলে ফ্রান্সসহ বিভিন্ন দেশে বিক্ষোভ ও ধর্মঘট ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ফ্রান্সের ফোস-সুর-মের শহরে জেলেরা একটি বড় জ্বালানি টার্মিনালের কার্যক্রম অবরোধ করেন। কয়েক ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের স্বল্পস্থায়ী সংঘর্ষও হয়।#
পার্সটুডে/এনএম/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।