স্যান্ডার্স: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i163898-স্যান্ডার্স_ট্রাম্প_যুক্তরাষ্ট্রের_ইতিহাসে_সবচেয়ে_বিপজ্জনক_প্রেসিডেন্ট
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সরকারের নীতির তীব্র সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে সংবিধান ও আইনের শাসনকে অবজ্ঞা করার অভিযোগ তুলেছেন। ট্রাম্প সরকারের নীতির বিরুদ্ধে অবস্থান নিতে তিনি সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-10-12T14:30:15+00:00 )
অক্টোবর ১২, ২০২৬ ২০:৩০ Asia/Dhaka
  • স্যান্ডার্স
    স্যান্ডার্স

পার্সটুডে- যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সরকারের নীতির তীব্র সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে সংবিধান ও আইনের শাসনকে অবজ্ঞা করার অভিযোগ তুলেছেন। ট্রাম্প সরকারের নীতির বিরুদ্ধে অবস্থান নিতে তিনি সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানায়, ভারমন্ট অঙ্গরাজ্যের জ্যেষ্ঠ সিনেটর বার্নি স্যান্ডার্স এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট বলে অভিহিত করেন।

স্যান্ডার্স বলেন, ট্রাম্প সংবিধানের প্রতি কোনো সম্মান দেখান না এবং আইনের শাসনও মেনে চলেন না। তিনি ট্রাম্পকে একজন রোগাক্রান্ত মিথ্যাবাদী ও আত্মমুগ্ধ ব্যক্তি হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে ট্রাম্পের সরকারকে আধুনিক মার্কিন ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার বলে আখ্যা দেন।

এই মার্কিন সিনেটর আরও বলেন, ট্রাম্পের নীতির লক্ষ্য হলো দেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের স্বার্থ রক্ষা করা এবং যুক্তরাষ্ট্রের শ্রমজীবী পরিবারগুলোর ওপর দুর্ভোগ চাপিয়ে দেওয়া।

স্যান্ডার্স জোর দিয়ে বলেন, নাগরিকেরা যদি তার এই মূল্যায়নের সঙ্গে একমত হন, তাহলে তাদের উচিত হবে না, যুক্তরাষ্ট্রের সিনেটকে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকতে দেওয়া।#

পার্সটুডে/এসএ/১২