মার্কিন পুলিশের বর্বরতা: মানবতার এ কোন রূপ?
https://parstoday.ir/bn/news/world-i16429-মার্কিন_পুলিশের_বর্বরতা_মানবতার_এ_কোন_রূপ
আমেরিকায় বেশিরভাগ কৃষ্ণাঙ্গ নাগরিক দেশটির পুলিশের বর্বরতার শিকার হয় বলে সাম্প্রতিক এক জনমত জরিপ থেকে জানা গেছে। জরিপ প্রতিবেদনে বলা হয়েছে- অন্তত দুই-তৃতীয়াংশ কৃষ্ণাঙ্গ তরুণ ও প্রতি ১০ জনের মধ্যে চারজন লাতিন বংশোদ্ভূত নাগরিক মার্কিন পুলিশের নির্যাতনের শিকার হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ০৪, ২০১৬ ১৫:৩৫ Asia/Dhaka
  • মার্কিন পুলিশের বর্বরতা
    মার্কিন পুলিশের বর্বরতা

আমেরিকায় বেশিরভাগ কৃষ্ণাঙ্গ নাগরিক দেশটির পুলিশের বর্বরতার শিকার হয় বলে সাম্প্রতিক এক জনমত জরিপ থেকে জানা গেছে। জরিপ প্রতিবেদনে বলা হয়েছে- অন্তত দুই-তৃতীয়াংশ কৃষ্ণাঙ্গ তরুণ ও প্রতি ১০ জনের মধ্যে চারজন লাতিন বংশোদ্ভূত নাগরিক মার্কিন পুলিশের নির্যাতনের শিকার হয়েছে।

জেন-ফরোয়ার্ড পরিচালিত জনমত জরিপে বলা হচ্ছে, দুই-তৃতীয়াংশ আফ্রো-আমেরিকান তরুণ ও স্প্যানিশ ভাষাভাষি প্রায় অর্ধেক নাগরিক জানিয়েছেন, তারা  ব্যক্তিগতভাবে পুলিশের হাতে সহিংসতা ও অপদস্তের শিকার। জরিপে অংশ নেয়া প্রায় ৬০ ভাগ মানুষ জানিয়েছে, মার্কিন সমাজে সংখ্যালঘু কৃষ্ণাঙ্গদের ওপর হত্যাকাণ্ড এখন চরম কিংবা খুব মারাত্মক সমস্যা হয়ে দেখা দিয়েছে।

মার্কিন পুলিশের হাতে বেশ কয়েকজন আফ্রো-আমেরিকান তরুণ নিহত হওয়ার ঘটনায় যখন আমেরিকাজুড়ে প্রচণ্ড উত্তেজনা ও বিক্ষোভ চলছে তখন এই জরিপ ফলাফল প্রকাশ করা হলো। এসব হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ কৃষ্ণাঙ্গ নাগরিকরা কয়েকদিন আগে পুলিশের ওপর হামলা চালায়। এতে টেক্সাসের ডালাসে পাঁচ পুলিশ নিহত ও বেশ কয়েকজন আহত হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪