কাবুল থেকে আমেরিকান ইউনিভার্সিটির ২ অধ্যাপক অপহৃত
https://parstoday.ir/bn/news/world-i16669-কাবুল_থেকে_আমেরিকান_ইউনিভার্সিটির_২_অধ্যাপক_অপহৃত
কাবুলে আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানের বাইরে থেকে দুই বিদেশি অধ্যাপককে বন্দুকের মুখে অপহরণ করা হয়েছে। অপহৃত অধ্যাপকরা আমেরিকা এবং অস্ট্রেলিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছেন কাবুলের পুলিশ প্রধান আবদের রহমান রাহিমি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৮, ২০১৬ ০৬:১৯ Asia/Dhaka
  • আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানের একাংশ
    আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানের একাংশ

কাবুলে আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানের বাইরে থেকে দুই বিদেশি অধ্যাপককে বন্দুকের মুখে অপহরণ করা হয়েছে। অপহৃত অধ্যাপকরা আমেরিকা এবং অস্ট্রেলিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছেন কাবুলের পুলিশ প্রধান আবদের রহমান রাহিমি।

মার্কিন পররাষ্ট্র দফতর এ ঘটনা সম্পর্কে অবহিত আছে বলে জানিয়েছে। অপহৃত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে বিবেচনায় এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী গাড়ির বহরে হামলার কয়েকদিনের মধ্যেই নতুন করে এই অপহরণের ঘটনা ঘটল। গাড়ি বহরে হামলায় জড়িত থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছিল তালেবান। তালেবানের নয়া নেতা হিসেবে মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে নিয়োগ দেয়ার পর আফগানিস্তানে তাদের হামলার তীব্রতা বেড়েছে।#

পার্সটুডে/মূস রেজা/মুজাহিদুল ইসলাম/৮