ইরান ও আজারবাইজানের সঙ্গে রাশিয়ার সম্পর্কে নতুন অধ্যায় রচনা হলো: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i16795-ইরান_ও_আজারবাইজানের_সঙ্গে_রাশিয়ার_সম্পর্কে_নতুন_অধ্যায়_রচনা_হলো_পুতিন
বাকুতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সম্মলেনের ফলে ইরান, রাশিয়া ও আজারবাইজানের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় তৈরি হয়েছে। এ কথা বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৯, ২০১৬ ১২:৩৫ Asia/Dhaka
  • বাকু সম্মেলনে তিন প্রেসিডেন্ট
    বাকু সম্মেলনে তিন প্রেসিডেন্ট

বাকুতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সম্মলেনের ফলে ইরান, রাশিয়া ও আজারবাইজানের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় তৈরি হয়েছে। এ কথা বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার সন্ধ্যায় তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও আজারবাইজানের প্রেসিডেন্টে ইলহাম আলিয়েভের সঙ্গে ত্রিদেশীয় বৈঠকে অংশ নেন। এ সময় তিনি কাস্পিয়ান সাগরের জ্বালানি সম্পদ পরিবহনে যৌথভাবে একটি পাইপলাইন ব্যবহারের বিষয়ে তেহরান, মস্কো ও বাকুর মধ্যে আলোচনার আহ্বান জানান।

বাকু আলোচনাকে তিন দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় ও ঐক্যের সূচনা হিসেবে অভিহিত করেন পুতিন। তার মতে, বৈশ্বিক অর্থনৈতিক সংকট তিন দেশের জন্যই একটি অভিন্ন চ্যালেঞ্জ। এ সংকটের ফলে ইরান, রাশিয়া ও আজারবাইজানের অর্থনীতি, বাণিজ্য ও বৈজ্ঞানিক সম্পর্কের উন্নয়ন এখন হুমকির মুখে রয়েছে।

তেহরান এবং বাকুকে মস্কোর গুরুত্বপূর্ণ অংশীদার বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট পুতিন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯