‘এই লোকটির কোনো লজ্জা নেই’
https://parstoday.ir/bn/news/world-i17353-এই_লোকটির_কোনো_লজ্জা_নেই’
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেছেন, “এই লোকটির কোনো লজ্জা নেই।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৬, ২০১৬ ০৮:১০ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেছেন, “এই লোকটির কোনো লজ্জা নেই।”

ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বাইডেন এ মন্তব্য করেন। পেনসিলভানিয়ার সমাবেশে তিনি আরো বলেন, “ট্রাম্প সাবেক সোভিয়েত ইউনিয়নের একনায়ক জোসেফ স্টালিনকেও হয়ত ভালোবেসে থাকবেন যাকে লাখ লাখ মানুষ হত্যার জন্য অভিযুক্ত করা হয়।” ট্রাম্পকে উদ্দেশ করে বাইডেন বলেন, “তিনি এতদূর পর্যন্ত গেছেন যে, আমেরিকার বিরুদ্ধে সাইবার হামলা চালানোর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। এমনকি তিনি জঘন্য কিছু বিষয় নিয়েও হাস্যরস করছেন।”

বাইডেন আরো বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দামকে প্রশংসার বন্যায় ভাসিয়েছেন অথচ সাদ্দাম হচ্ছেন ২০ শতকের সবচেয়ে জঘন্য একনায়ক। ওবামা ও হিলারি দায়েশ সৃষ্টি করেছেন -ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে জো বাইডেন বলেন, ট্রাম্পের এ বক্তব্য মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনাদের জীবন বিপদাপন্ন করে তুলেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬