তাখার প্রদেশের আরেকটি শহর দখল করল তালেবান; কুন্দুজ পতনের আশঙ্কা
https://parstoday.ir/bn/news/world-i17839-তাখার_প্রদেশের_আরেকটি_শহর_দখল_করল_তালেবান_কুন্দুজ_পতনের_আশঙ্কা
আফগানিস্তানের তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তালেবান বাহিনী আজ খুব ভোরে তাখার প্রদেশের খাজা গড় উপশহর দখল করে নিয়েছে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
আগস্ট ২২, ২০১৬ ০৬:২২ Asia/Dhaka
  • তাখার প্রদেশের আরেকটি শহর দখল করল তালেবান; কুন্দুজ পতনের  আশঙ্কা

আফগানিস্তানের তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তালেবান বাহিনী আজ খুব ভোরে তাখার প্রদেশের খাজা গড় উপশহর দখল করে নিয়েছে।

তিনি বলেছেন, তালেবানের হামলায় সরকারি বাহিনীর অনেক সদস্য হতাহত হয়েছে। এছাড়া, তালেবান যোদ্ধারা তিনটি ট্যাংক, ছয়টি সাঁজোয়া যান এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র দখল করে নিয়েছে।   

এদিকে, আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সরকারের উদাসীনতার কারণে আবারো ওই প্রদেশের কেন্দ্রীয় শহরের পতন ঘটতে পারে। কুন্দুজ প্রাদেশিক পরিষদের প্রধান মোহাম্মদ ইউসুফ আইয়ুবি জানিয়েছেন, প্রদেশটির আশপাশে তালেবানের সঙ্গে সরকারী সেনাদের তুমুল লড়াই চলছে। তিনি বলেন, গত কয়েকদিন ধরে চলা সংঘর্ষ ও নিরাপত্তাহীনতার কারণে কুন্দুজের অধিবাসীরা তীব্র জ্বালানি ও পানির সংকটে পড়েছে।

কুন্দুজ প্রাদেশিক পরিষদের প্রধান আরো বলেছেন, সরকারি সেনা ও তালেবানের মধ্যে সংঘর্ষের কারণে কুন্দুজ-তাখার এবং কুন্দুজ-শিরখান মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছে। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের উদাসীনতার সুযোগে তালেবানরা কুন্দুজ প্রদেশ অবরুদ্ধ করে রেখেছে।#

পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/২২