রোহিঙ্গা মুসলমানদের মিয়ারমারের নাগরিকত্ব পাওয়া উচিত: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i18715-রোহিঙ্গা_মুসলমানদের_মিয়ারমারের_নাগরিকত্ব_পাওয়া_উচিত_জাতিসংঘ
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, রোহিঙ্গা মুসলমানদেরকে মিয়ারমারের নাগরিকত্বের অধিকার দেয়া উচিত। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে মঙ্গলবার রাজধানী নেইপিয়াদাউয়ে যৌথ সংবাদ সম্মেলনে বান কি মুন এ মন্তব্য করেন।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩০, ২০১৬ ২১:০৯ Asia/Dhaka
  • বান কি মুন ও অং সান সুচি
    বান কি মুন ও অং সান সুচি

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, রোহিঙ্গা মুসলমানদেরকে মিয়ারমারের নাগরিকত্বের অধিকার দেয়া উচিত। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে মঙ্গলবার রাজধানী নেইপিয়াদাউয়ে যৌথ সংবাদ সম্মেলনে বান কি মুন এ মন্তব্য করেন।  

মিয়ানমারের উগ্র বৌদ্ধদের সহিংসতার কারণে গত চার বছর ধরে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে কোনো রকমে পালিয়ে শরণার্থী শিবিরে জীবনধারণ করছে। এছাড়া, বহু রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে বৌদ্ধরা।

বান কি মুন বলেন, “রোহিঙ্গা মুসলমানদের আত্ম-পরিচয় খুঁজতে হবে -এটি কোনো সঠিক প্রশ্ন নয়। যারা কয়েক প্রজন্ম ধরে এ দেশে বাস করছে অন্যদের মতোই তাদেরও নাগরিকত্বের সুবিধা পাওয়া উচিত।”

রোহিঙ্গা মুসলমানদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরতে ব্যর্থতার পরিচয় দেয়ায় নোবেল বিজয়ী অং সান সুচি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তোপের মুখে পড়েছেন। এছাড়া, বান কি মুন তার মিয়ানমার সফরের আগে রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকারের বিষয়ে পূর্ণ সম্মান দেখাতে দেশটির নতুন নেতৃত্বের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মিয়ানমারে বসবাসরত সব জাতি ও নৃগোষ্ঠীর মানুষের সমান সুবিধা নিয়ে বসবাস করা উচিত।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১