আফগানিস্তানের উরুজগানের রাজধানীতে ঢুকতে শুরু করেছে তালেবান
-
তালেবান গেরিলা
আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ উরুজগানের রাজধানী তারিনকোতে তালেবান ঢুকতে শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। তারিনকোতের দখল নেয়ার জন্য এ নগরীতে তালেবান ঢুকছে বলে ধারণা করা হচ্ছে।
তারিনকোতের একজন উপজাতীয় নেতা আজ (বৃহস্পতিবার) জানান, নগরীতে তালেবান ঢুকে পড়েছে। পুলিশ এবং গোয়েন্দা সদর দফতরের দখল নেয়ার জন্য তারা যুদ্ধ করছে বলে জানান তিনি। কারাগারে হামলা চালিয়ে তালেবান গেরিলারা আটক সতীর্থদের মুক্ত করার চেষ্টা করতে পারে বলেও আশংকা ব্যক্ত করেন তিনি।
এদিকে তালেবানের অবরোধে পড়ার কারণে তারিনকোত নগরীর প্রায় ৭০ হাজার অধিবাসীর পালানোর কোনো পথ নেই বলেও জানান উরুজগান প্রাদেশিক পরিষদের প্রধান কারিম খাদেমজি। তালেবান এক বিবৃতিতে দাবি করেছে, আফগান সরকারি বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করলে তাদের কোনো ক্ষতি করা হবে না।#
পার্সটুডে/মূসা রেজা/৮