আফগানিস্তানে ব্যবহৃত হচ্ছে ইরানের বিদ্যুৎ
https://parstoday.ir/bn/news/world-i19786-আফগানিস্তানে_ব্যবহৃত_হচ্ছে_ইরানের_বিদ্যুৎ
আফগানিস্তানের হেরাত প্রদেশের প্রায় ৪০০ কারখানা তাদের কাজকর্মের জন্য ইরান থেকে আমদানি করা বৈদ্যুতিক শক্তি ব্যবহার করছে। আজ (শনিবার) হেরাতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল মাহমুদ আফখামি রাশিদি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৬ ১৪:১১ Asia/Dhaka
  • আফগানিস্তানে ব্যবহৃত হচ্ছে ইরানের বিদ্যুৎ

আফগানিস্তানের হেরাত প্রদেশের প্রায় ৪০০ কারখানা তাদের কাজকর্মের জন্য ইরান থেকে আমদানি করা বৈদ্যুতিক শক্তি ব্যবহার করছে। আজ (শনিবার) হেরাতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল মাহমুদ আফখামি রাশিদি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খাওয়াফ-হেরাত রেলওয়ের কাজ শেষ হলেই ইরানের প্রতিবেশী হেরাত প্রদেশ একটি অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে।

মাহমুদ রাশিদির মতে, অতিরিক্ত বাণিজ্য সুবিধা দেয়ায় সক্ষম বলে পণ্য এবং যাত্রী প্রবেশ ও বর্হিগমনের জন্য প্রধান সংযোগ হবে এই রেলওয়ে। রেলপথে খাওয়াফ ও হেরাতের দূরত্ব ১৯১ কিলোমিটার, যার ১১৪ কিলোমিটার হলো আফগান ভূখণ্ডে আর ৭৭ কিলোমিটার ইরান ভূখণ্ডে। এরইমধ্যে ইরানের অংশে লাইন বসানোর কাজ শেষ হয়েছে। আসন্ন ঈদুল আজহার পর এ রেললাইন চালুর কথা রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০