আমেরিকার সঙ্গে প্লুটোনিয়াম ধ্বংসের চুক্তি স্থগিত করলেন পুতিন
https://parstoday.ir/bn/news/world-i21877-আমেরিকার_সঙ্গে_প্লুটোনিয়াম_ধ্বংসের_চুক্তি_স্থগিত_করলেন_পুতিন
আমেরিকার সঙ্গে প্লুটোনিয়াম ধ্বংসের চুক্তি স্থগিত করার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার শত্রুতামূলক তৎপরতার কারণে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে খবর বেরিয়েছে। এ বিষয়ে তিনি আজ (সোমবার) একটি দলিলে সই করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৩, ২০১৬ ১৬:৩১ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আমেরিকার সঙ্গে প্লুটোনিয়াম ধ্বংসের চুক্তি স্থগিত করার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার শত্রুতামূলক তৎপরতার কারণে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে খবর বেরিয়েছে। এ বিষয়ে তিনি আজ (সোমবার) একটি দলিলে সই করেছেন।

চুক্তি স্থগিত করার বিষয়ে ওই দলিলে আরো যেসব কারণ উল্লেখ করা হয়েছে তার মধ্যে রয়েছে, “পরিবেশের আমূল পরিবর্তন, আন্তর্জাতিক চুক্তির অধীনে আমেরিকার বাড়তি পরমাণু অস্ত্র ধ্বংসের দায়িত্ব পালন না করা এবং তাৎক্ষণিকভাবে রাশিয়ার নিরাপত্তা রক্ষার ব্যবস্থা করা।” তবে মস্কো জোর দিয়ে বলেছে, তারা এ জমানো প্লুটোনিয়াম দিয়ে পরমাণু অস্ত্র বানাবে না।

২০০০ সালে সই হওয়া চুক্তিতে মস্কো এবং ওয়াশিংটন ৩৪ টনের বেশি প্লুটোনিয়াম বিস্ফোরক ধ্বংসের অঙ্গিকার করেছিল। কিন্তু প্রেসিডেন্ট পুতিন অনেক আগে থেকেই তার অসন্তুষ্টি জানিয়ে আসছেন এবং অভিযোগ করেছেন- আমেরিকা এ চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেছেন, আমেরিকা কিছু প্লুটোনিয়াম নিজের সংগ্রহে রেখে দিচ্ছে যা দিয়ে সহজেই পরমাণু অস্ত্র বানানো যাবে। তবে আমেরিকা এ অভিযোগ অস্বীকার করে আসছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩