আমেরিকা-ফিলিপাইন ‘শেষ’ যৌথ নৌমহড়া শুরু
https://parstoday.ir/bn/news/world-i21964-আমেরিকা_ফিলিপাইন_শেষ’_যৌথ_নৌমহড়া_শুরু
আমেরিকা এবং ফিলিপাইন আজ (মঙ্গলবার) যৌথ নৌমহড়া শুরু করেছে। আমেরিকার সঙ্গে যৌথ মহড়া আর চালানো হবে না বলে ফিলিপাইনের প্রেসিডেন্ট এর আগে প্রতিশ্রুতি ব্যক্ত করায় একে দেশ দু’টির মধ্যে শেষ যৌথ সামরিক মহড়া বলে বিবেচনা করা হচ্ছে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
অক্টোবর ০৪, ২০১৬ ১৯:০২ Asia/Dhaka
  • আমেরিকা-ফিলিপাইন ‘শেষ’ যৌথ নৌমহড়া শুরু

আমেরিকা এবং ফিলিপাইন আজ (মঙ্গলবার) যৌথ নৌমহড়া শুরু করেছে। আমেরিকার সঙ্গে যৌথ মহড়া আর চালানো হবে না বলে ফিলিপাইনের প্রেসিডেন্ট এর আগে প্রতিশ্রুতি ব্যক্ত করায় একে দেশ দু’টির মধ্যে শেষ যৌথ সামরিক মহড়া বলে বিবেচনা করা হচ্ছে।

আমেরিকার সঙ্গে আর যৌথ মহড়া চালানো হবে না বলে গত সপ্তাহে ঘোষণা করেছিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। চীনকে খুশি করার জন্য তিনি এ ঘোষণা দিয়েছেন বলে অনেকে মনে করছেন। তার ওই ঘোষণার ফলে বেইজিং-ম্যানিলা বাণিজ্যিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলে প্রত্যাশা সৃষ্টি হয়েছে।

রাশিয়ার সঙ্গেও সম্পর্ক জোরদার করা হবে বলে ঘোষণা করেছিলেন দুর্তেতে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, বেইজিং এবং ম্যানিলার সঙ্গে লাভজনক ও গঠনমূলক সম্পর্ককে স্বাগত জানায় মস্কো।

এছাড়া, ফিলিপাইনে মোতায়েন মার্কিন সেনাদের সরিয়ে নেয়ার জন্যও গত ১৩ সেপ্টেম্বর আহ্বান জানান দুর্তেতে। তবে, এসব সিদ্ধান্ত সত্ত্বেও আমেরিকার সঙ্গে দেশটি সম্পর্ক ছিন্ন করবে না বলে নিশ্চিত করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৪