প্রসঙ্গ আমেরিকার আঁড়িপাতা: বিচ্ছিন্ন হলো পুতিনের মাইক্রোফোন
https://parstoday.ir/bn/news/world-i23203-প্রসঙ্গ_আমেরিকার_আঁড়িপাতা_বিচ্ছিন্ন_হলো_পুতিনের_মাইক্রোফোন
ভারতের গোয়ায় ৮ম ব্রিকস শীর্ষ সম্মেলনে রাশিয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাইক্রোফোনের সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সাংবাদিকসহ সবার বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর আঁড়িপাতা ও নজরদারির বিষয়ে কথা বলার সময়ে কাকতালীয়ভাবে মাইক্রোফোনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি ঘটে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৭, ২০১৬ ০৭:৫৯ Asia/Dhaka
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ভারতের গোয়ায় ৮ম ব্রিকস শীর্ষ সম্মেলনে রাশিয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাইক্রোফোনের সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সাংবাদিকসহ সবার বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর আঁড়িপাতা ও নজরদারির বিষয়ে কথা বলার সময়ে কাকতালীয়ভাবে মাইক্রোফোনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি ঘটে।

পুতিনের মাইক্রোফোনের সংযোগ এভাবে বিচ্ছিন্ন হওয়ার পেছনে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ’র হাত আছে কি না তা নিয়ে খানিকটা কৌতুকপূর্ণ প্রশ্ন তুলেছে রুশ সংবাদ সংস্থা স্পুৎনিক। 

রুশ সাংবাদিকদের হুঁশিয়ার করে দিয়ে পুতিন তার বক্তব্যে বলছিলেন, এনএসএ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা বিভাগ তাদের ওপর নজর রাখছে। তিনি আরো বলেন,  মার্কিন  সাবেক গোয়েন্দারা স্বীকার করেছেন, আমেরিকার আইন লঙ্ঘন করে তৎপরতা চালায় এনএসএ। অন্যদিকে, রুশ আইন মেনেই দেশটির গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। 

বক্তব্যের এ পর্যায়ে প্রেসিডেন্ট পুতিনের মাইক্রোফোনের সংযোগ খুব অল্প সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। সংযোগ ফিরে এলে পুতিন মজা করে বলেন, মনে হয় কোনো ভুল কথা বলে ফেলেছি! অবশ্য মাইক্রোফোনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ সম্পর্কে কিছুই বলা হয় নি স্পুৎনিকের খবরে।#

পার্সটুডে/মূসা রেজা/১৭