আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত, আহত আরো ২ জন
https://parstoday.ir/bn/news/world-i24688-আফগানিস্তানে_২_মার্কিন_সেনা_নিহত_আহত_আরো_২_জন
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরে তালেবান-বিরোধী অভিযান চালাতে গিয়ে আমেরিকার দুই সেনা নিহত ও আরো দুজন আহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৩, ২০১৬ ১২:৫৬ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরে তালেবান-বিরোধী অভিযান চালাতে গিয়ে আমেরিকার দুই সেনা নিহত ও আরো দুজন আহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, “আজ (বৃহস্পতিবার) কুন্দুজ শহরে তালেবান অবস্থান ধ্বংস ও তাদের অভিযান বাধাগ্রস্ত করার জন্য আফগান সেনাদের সঙ্গে একটি মিশন শুরু করার পর মার্কিন সেনারা গোলাগুলির মুখে পড়ে।” এ অভিযানে মার্কিন সেনারা সামরিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

মার্কিন সামরিক বাহিনী হতাহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করে নি এবং তারা কোন ইউনিটে কাজ করত তাও জানানো হয় নি। বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে মোতায়েন সব মার্কিন সেনার জন্য আজকের ক্ষতি অপূরণীয় এবং হৃদয়বিদারক। আজকের এ দিনে যেসব সেনা জীবন দিয়েছে তাদের পরিবারের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে বিবৃতিতে। আজকের এ ট্র্যাজেডি সত্ত্বেও মার্কিন সেনারা আফগান অংশীদারদের সহযোগিতার বিষয়ে তাদের প্রতিশ্রুতির ওপর অটল থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩