তেল আমদানি বন্ধ নিয়ে ট্রাম্পের মন্তব্য: উদ্বেগে সৌদি
https://parstoday.ir/bn/news/world-i25969-তেল_আমদানি_বন্ধ_নিয়ে_ট্রাম্পের_মন্তব্য_উদ্বেগে_সৌদি
রাজতান্ত্রিক সৌদি আরব থেকে তেল আমদানি বন্ধ করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তাতে উদ্বেগ প্রকাশ করেছে রিয়াদ। ​​​​​​​নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প অঙ্গীকার ব্যক্ত করে বলেছিলেন, তার দেশের জ্বালানি খাতকে শত্রু ও নিয়ন্ত্রণকারীদের হাত থেকে সম্পূর্ণভাবে স্বাধীন করতে হবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ১৭, ২০১৬ ১২:৪৩ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

রাজতান্ত্রিক সৌদি আরব থেকে তেল আমদানি বন্ধ করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তাতে উদ্বেগ প্রকাশ করেছে রিয়াদ। ​​​​​​​নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প অঙ্গীকার ব্যক্ত করে বলেছিলেন, তার দেশের জ্বালানি খাতকে শত্রু ও নিয়ন্ত্রণকারীদের হাত থেকে সম্পূর্ণভাবে স্বাধীন করতে হবে।

এ সম্পর্কে ফিন্যানশিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি তেলমন্ত্রী খালিদ আলে ফালিহ বলেছেনআমি মনে করি ট্রাম্প শুধু কথার কথা বলেছেন এবং তিনি তার দেশের লাভ দেখবেন; আমি মনে করি তেল শিল্প-প্রতিষ্ঠানগুলোও তাকে সেভাবেই পরামর্শ দেবে যে, কোনো পণ্যের আমদানি বন্ধ করা ঠিক হবে না

সৌদি আরব হচ্ছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সবচেয়ে বেশি তেল উত্তোলনকারী দেশ এবং মধ্যপ্রাচ্য থেকে আমেরিকায় সবচেয়ে বেশি তেল রপ্তানি করে থাকে

সৌদি মন্ত্রী আরো বলেন, আমেরিকা হচ্ছে পুঁজিবাদ ও মুক্তবাজার অর্থনীতির পতাকাবাহী; আমেরিকা এখনো বিশ্ব শিল্প-কারখানার গুরুত্বপূর্ণ অংশ যার বহু কিছুই একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং এসব শিল্প যে পণ্য ব্যবহার করছে তা হলো জ্বালানি তেল সে কারণে মুক্ত বাণিজ্যের মাধ্যমে এ ক্ষেত্রে সমতা বিধান করা তেলের জন্য খুবই লাভজনক

তেলের দাম কমে যাওয়ায় সৌদি আরব এ মুহূর্তে প্রায় ১০,০০০ কোটি ডলারের বাজেট ঘাটতির মুখে রয়েছে এবং অর্থনৈতিক দিক দিয়ে মারাত্মক চাপে পড়েছে। এর মধ্যে ইয়মেনে যুদ্ধ চালানো ও সিরিয়ায় সন্ত্রাসীদেরকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করা তার জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে। এ অবস্থায় সৌদি আরব সামগ্রিক পরিস্থিতি কী হয় তা দেখার জন্য ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাগ্রহণ পর্যন্ত অপেক্ষা করছে বলে জানান তেলমন্ত্রী ফালিহ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭