‘পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলন আবারো বর্জন করল ভারত’
https://parstoday.ir/bn/news/world-i28765-পাকিস্তানে_অনুষ্ঠিত_সম্মেলন_আবারো_বর্জন_করল_ভারত’
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ আঞ্চলিক একটি সম্মেলন থেকে শেষ মুহূর্তে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে ভারত। এ ঘটনাকে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে বিরাজমান তীব্র উত্তেজনার সর্বশেষ নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ২০, ২০১৬ ১৬:১৩ Asia/Dhaka
  • ‘পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলন আবারো বর্জন করল ভারত’

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ আঞ্চলিক একটি সম্মেলন থেকে শেষ মুহূর্তে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে ভারত। এ ঘটনাকে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে বিরাজমান তীব্র উত্তেজনার সর্বশেষ নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি কর্মকর্তারা দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছেন, গতকাল (সোমবার) ইসলামাবাদে শুরু হওয়া প্রযুক্তি হস্তান্তর বিষয়ক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় পরিচালনা পর্ষদের (এপিসিটিটি) তিনদিনব্যাপী অধিবেশনে প্রাথমিকভাবে নয়াদিল্লি অংশ নেবে বলে নিশ্চিত করেছিল। কিন্তু সম্মেলন শুরুর ঠিক কয়েক ঘন্টা আগে ভারতীয় প্রতিনিধিদলের প্রধানের ফুড পয়জনিংয়ে আক্রান্ত হওয়ার কথা বলে সফর বাতিল করেছে ভারত।

এর আগে চলতি বছরের নভেম্বর মাসে ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলন বয়কট করে ভারত। পাকিস্তানের কর্মকর্তারা ধারণা করছেন,  নয়াদিল্লির এই সিদ্ধান্ত মূলত ইসলামাবাদে আয়োজিত এ ধরণের বহুপক্ষীয় সম্মেলনে অংশ না নিয়ে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টারই অংশ।

এপিসিটিটি হচ্ছে নয়াদিল্লিভিত্তিক জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষায়িত আঞ্চলিক প্রতিষ্ঠান এবং তিনদিনব্যপী সম্মেলনের ব্যবস্থাপনা সম্পর্কিত সব বিষয়ে দেখভাল করতে ভারত থেকে একটি দল ইসলামাবাদে যায়। কিন্তু শেষ মুহূর্তে ভারতের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেয়া থেকে বিরত থাকে।  অথচ গত কয়েকদিন আগে ভারতের অমৃতসরে অনুষ্ঠিত হার্ট অব এশিয়া সম্মেলনে অংশ নিয়েছিল পাকিস্তান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০