ইসলামের ভাবমর্যাদা ক্ষুণ্ন করছে উগ্রবাদীরা: হাসান নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/world-i29026-ইসলামের_ভাবমর্যাদা_ক্ষুণ্ন_করছে_উগ্রবাদীরা_হাসান_নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাজুড়ে যে হীন অপরাধ তৎপরতা চালিয়ে যাচ্ছে তার সঙ্গে পবিত্র ইসলাম বা ইসলামের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ (সা.)-এর কোনো সম্পর্ক নেই। তারা ইসলামের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করছে বলেও জানান তিনি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৬ ২১:০৭ Asia/Dhaka
  • ইসলামের ভাবমর্যাদা ক্ষুণ্ন করছে উগ্রবাদীরা: হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাজুড়ে যে হীন অপরাধ তৎপরতা চালিয়ে যাচ্ছে তার সঙ্গে পবিত্র ইসলাম বা ইসলামের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ (সা.)-এর কোনো সম্পর্ক নেই। তারা ইসলামের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করছে বলেও জানান তিনি।

লেবাননের রাজধানী বৈরুত থেকে ভিডিও লিংকের মাধ্যমে নিজ সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ইসলামের ভাবমর্যাদা বিনষ্ট করার তৎপরতা নতুন পর্যায়ে পৌঁছেছে। দায়েশের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর দায়িত্ব বিশ্বের সব মুসলমানের ওপর বর্তিয়েছে উল্লেখ করে নাসরুল্লাহ বলেন, এসব অপরাধ তৎপরতার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে হবে।

তিনি বলেন, দায়েশের মতো উগ্রবাদের জন্ম হয়েছে ওয়াহাবি মতবাদ থেকে। মুসলমানদের গুরুত্বপূর্ণ সমস্যা বিশেষ করে ফিলিস্তিনি সংকটকে ওয়াহাবিরা গ্রাহ্যই করে না।

ওয়াহাবি উগ্রবাদীদের বর্বরতার বিরুদ্ধে বিশ্বের মুসলমানদের কঠোর নিন্দা জানানো উচিত বলে জানান হিজবুল্লাহ মহাসচিব। এ ছাড়া, দায়েশ বা অন্যান্য উগ্রবাদী গোষ্ঠীকে ইসলামের সঙ্গে সম্পর্কিত করার অপচেষ্টারও নিন্দা জানান তিনি।

হাসান নাসরুল্লাহ বলেন, গত বছর ইসলাম এবং ইসলামের নবী মুহাম্মদ(সা.)-এর ভয়াবহ অবমাননা করা হয়েছে। ইসলাম এবং নবীর নামে অপরাধ তৎপরতা চালিয়ে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশই সবচেয়ে জঘন্য অবমাননা করেছে বলে উল্লেখ করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২৪