পুতিনের কাছ থেকে সুন্দর চিঠি পেয়েছি: বললেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i29071-পুতিনের_কাছ_থেকে_সুন্দর_চিঠি_পেয়েছি_বললেন_ট্রাম্প
নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লেখা ‘সুন্দর একটি চিঠি’ পেয়েছেন তিনি। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় নিয়োজিত ট্রাম্পের দল এ চিঠি সম্পর্কে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য প্রকাশ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৪, ২০১৬ ০৯:২৬ Asia/Dhaka
  • পুতিনের কাছ থেকে সুন্দর চিঠি পেয়েছি: বললেন ট্রাম্প

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লেখা ‘সুন্দর একটি চিঠি’ পেয়েছেন তিনি। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় নিয়োজিত ট্রাম্পের দল এ চিঠি সম্পর্কে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য প্রকাশ করেছে।

ট্রাম্পের বিবৃতি

চিঠিতে ট্রাম্পকে ইংরেজি নববর্ষ এবং ক্যাথলিক খ্রিস্টানদের বড়দিনের শুভেচ্ছা জানানো হয়েছে। এ ছাড়া, বিশ্ব সংক্রান্ত বিষয়ে দেশ দু’টির মধ্যে জোরালো দ্বিপাক্ষিক সহযোগিতার আহ্বানও  জানানো হয়েছে এতে।

পুতিনের চিঠিকে ‘সুন্দর’ বলা ছাড়াও চিঠিতে প্রকাশিত তাঁর চিন্তাধারার প্রশংসা করেছেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের চিন্তাধারাকে সু-সামঞ্জস্যপূর্ণ হিসেবে অভিহিত করে তিনি আশাবাদ ব্যক্ত করে  বলেন, উভয় দেশই এ চিন্তাধারা অনুযায়ী বসবাস করতে এবং বিকল্প পথে চলতে হবে না।

পরমাণু অস্ত্র নির্মাণ এবং মজুদকে কেন্দ্র করে যখন পুতিন এবং ট্রাম্প উভয়ই গরম বিবৃতি দিয়েছেন তখন এ চিঠি লেখা হয়।

নির্বাচনী প্রচারকালে রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এ ছাড়া, রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হবে কিনা ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মধ্যেই সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও ঘোষণা করেছেন তিনি। ইউক্রেনের ঘটনাবলীকে কেন্দ্র রাশিয়ার বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৪