দ. কোরিয়ায় ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন-রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i30883-দ._কোরিয়ায়_থাড’_মোতায়েনের_বিরুদ্ধে_পাল্টা_ব্যবস্থা_নেবে_চীন_রাশিয়া
রাশিয়া এবং চীন বলেছে, দক্ষিণ কোরিয়ায় মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে যৌথ পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া এ খবর দিয়েছে। অবশ্য এ পাল্টা ব্যবস্থা কী হবে সে সম্পর্কে খবরে কিছু উল্লেখ করা হয় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৩, ২০১৭ ১৯:৪১ Asia/Dhaka
  • থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
    থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

রাশিয়া এবং চীন বলেছে, দক্ষিণ কোরিয়ায় মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে যৌথ পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া এ খবর দিয়েছে। অবশ্য এ পাল্টা ব্যবস্থা কী হবে সে সম্পর্কে খবরে কিছু উল্লেখ করা হয় নি।

মস্কো ও বেইজিং বলেছে, ‘টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণ কোরিয়ায় মোতায়েনের ফলে এ অঞ্চলে উত্তেজনা আরো তুঙ্গে উঠবে। এ ব্যবস্থা মোতায়েনের সঙ্গে জড়িত সব পক্ষকে বিষয়টি অনুধাবন করার আহ্বান জানিয়েছে এ দুই দেশ। সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মস্কো এবং বেইজিং পরমাণু মুক্ত উত্তর কোরিয়ার বিষয়ে তাদের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী ইগর মোরগুলভ এবং চীনা সহকারী পররাষ্ট্রমন্ত্রী কোং সুয়ানইউ’র মধ্যে বৈঠকের পর এ বিবৃতি দেয়া হয়।

কোরিয় উপদ্বীপে ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যে গত জুলাইয়ে আনুষ্ঠানিক চুক্তি করে ওয়াশিংটন এবং সিউল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার কথিত হুমকি মোকাবেলার জন্য এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হবে বলে দাবি করখে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া।

কিন্তু এর বিরুদ্ধে চীন ও রাশিয়ার উদ্বেগ প্রকাশের অন্যতম কারণ হলো, ‘থাড’ এর রাডার ব্যবস্থা দেশ দু’টির সীমান্ত অতিক্রম করে তথ্য সংগ্রহ করতে পারবে। এতে দেশ দুটির নিরাপত্তা বিপদের মুখে পড়বে বলে তারা বারবার জোর দিয়ে বলছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৩