রাশিয়া বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি: বাইডেন
https://parstoday.ir/bn/news/world-i31315-রাশিয়া_বিশ্বের_জন্য_সবচেয়ে_বড়_হুমকি_বাইডেন
রাশিয়াকে আন্তর্জাতিক ব্যবস্থার জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন বিদায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পাশ্চাত্যের সম্ভাব্য বিপজ্জনক সংঘাতের ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৯, ২০১৭ ০৫:২৯ Asia/Dhaka
  • বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তৃতা দিচ্ছেন বাইডেন
    বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তৃতা দিচ্ছেন বাইডেন

রাশিয়াকে আন্তর্জাতিক ব্যবস্থার জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন বিদায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পাশ্চাত্যের সম্ভাব্য বিপজ্জনক সংঘাতের ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন।

বুধবার ড্যাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তৃতায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বাইডেন। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের দু’দিন আগে এ বক্তব্য দিলেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট।  ট্রাম্প এরইমধ্যে রাশিয়ার সঙ্গে সংঘাতপূর্ণ সম্পর্কে না গিয়ে ওয়াশিংটন-মস্কো সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছেন।

গত নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের পুনরাবৃত্তি করে জো বাইডেন দাবি করেন, ইউরোপীয় দেশগুলোর ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায়’ও রাশিয়া হস্তক্ষেপ করার পরিকল্পনা করেছে।  বাইডেন বলেন, ২০১৭ সালে ইউরোপের বেশ কয়েকটি দেশে নির্বাচন হবে। এসব নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ উড়িয়ে দেয়া যায় না।  কথিত আন্তর্জাতিক ‘উদারনৈতিক’ ব্যবস্থাকে বিপদাপন্ন করতে রাশিয়া এটি করবেই বলে অভিমত প্রকাশ করেন বিদায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

বাইডেন এমন সময় এ বক্তব্য দিলেন যখন গত ৮ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট দেয়া সত্ত্বেও ট্রাম্প মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের ইচ্ছে প্রকাশ করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯