যুদ্ধের ফলে ইরান আরও শক্তিশালী হয়েছে: মার্কিন সিনেটর
-
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের সিনেটর ক্রিস মারফি
পার্সটুডে-ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা স্বীকার করে এক মার্কিন সিনেটর বলেছেন, এই যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র দুর্বল হয়েছে এবং ইরান আরও শক্তিশালী হয়েছে।
পার্সটুযে আরও জানায়, যুক্তরাষ্ট্রের ওপর ইরানের বিরুদ্ধে যুদ্ধের নেতিবাচক প্রভাব স্বীকার করে কানেকটিকাটের সিনেটর ক্রিস মারফি বলেছেন, তিনি এই যুদ্ধ শেষ করার লক্ষ্যে যে-কোনো চুক্তিকে সমর্থন করবেন-এমনকি সেটি যদি একটি “খারাপ” চুক্তিও হয়।
যুদ্ধ অব্যাহত থাকার কারণে ক্রমবর্ধমান ব্যয় এবং এর প্রভাবের কথা উল্লেখ করে মারফি বলেন, এই যুদ্ধের কারণে মার্কিন জনগণ ভুগছে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যয়ও দিন দিন বাড়ছে।
এই মার্কিন সিনেটর আরও বলেন, “এই যুদ্ধে ট্রাম্প পরাজিত হয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্র দুর্বল হয়েছে এবং ইরান আরও শক্তিশালী হয়েছে।#
পার্সটুডে/এনএম/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।