রাশিয়ার সীমান্তে সেনা মোতায়েন করছে জার্মানি
-
জার্মান সেনা
রাশিয়ার সীমান্তে বাল্টিক অঞ্চলে শত শত সেনা মোতায়েন করতে যাচ্ছে জার্মান সরকার। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো জোট রুশ সীমান্তে ধাপে ধাপে যে সেনা মোতায়েন করছে তার অংশ হিসেবে জার্মানি এ পদক্ষেপ নিচ্ছে।
ইউরোপের কয়েকটি গণমাধ্যম খবর দিয়েছে যে, ৫০০ সেনার একটি শক্তিশালী দলকে মোতায়েন করা হবে লিথুয়ানিয়ার বাভারিয়ান শহরে। এর মধ্যে জার্মানির ৪৫০ জন এবং বেলজিয়াম ও নেদারল্যান্ডের ৫০ জন সেনা থাকবে।
সেনা মোতায়েন প্রসঙ্গে জার্মানির কথিত প্যাঞ্জারগ্রেনেডিয়ার ফোর্সের কমান্ডার ক্রিস্টোফার হুবার জানান, গত কয়েকমাস ধরে কঠোর পরিশ্রম করে প্রশিক্ষণ নিয়েছে সেনারা এবং তারা এখন মহান দায়িত্ব পালনের জন্য অপেক্ষা করছে। জার্মানির সেনাদের সঙ্গে ২৬টি ট্যাংক এবং ১৭০টি সাঁজোয়া যান থাকবে।
লিথুয়ানিয়ার যে শহরে সেনা মোতায়েন করা হবে তা থেকে রাশিয়ার কালিনিগ্রাদ শহরের দুরত্ব মাত্র ১০০ কিলোমিটার। ইউরোপের নিরাপত্তার নামে রাশিয়াকে মোকাবেলার জন্য বাল্টিক সাগর তীরবর্তী দেশ লাটভিয়া, এস্তোনিয়া ও লিথুয়ানিয়ায় ন্যাটো বাহিনী কয়েক বছর ধরে ধাপে ধাপে সেনা মোতায়েন করে যাচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০