ভারত যুক্তরাষ্ট্রের প্রকৃত বন্ধু ও অংশীদার: ট্রাম্প
জানুয়ারি ২৫, ২০১৭ ০৩:১২ Asia/Dhaka
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক টেলিফোনালাপে এই আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট।
টেলিফোনালাপ শেষে মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতকে ‘প্রকৃত বন্ধু ও অংশীদার’ মনে করেন ট্রাম্প।
বিবৃতিতে আরো বলা হয়, অর্থনীতি ও প্রতিরক্ষার মতো বড় ক্ষেত্রগুলোতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয় দুই নেতা আলোচনা করেছেন।
টেলিফোন সংলাপে প্রেসিডেন্ট ট্রাম্প চলতি বছরেই প্রধানমন্ত্রী মোদিকে হোয়াইট হাউজ সফরের আমন্ত্রণ জানান।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫
ট্যাগ