শনিবার ফোনালাপ করবেন পুতিন এবং ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i31921-শনিবার_ফোনালাপ_করবেন_পুতিন_এবং_ট্রাম্প
সদ্য দায়িত্ব গ্রহণকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন। ক্রেমলিন আজ (শুক্রবার) এ কথা জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৭ ২১:০০ Asia/Dhaka
  • শনিবার ফোনালাপ করবেন পুতিন এবং ট্রাম্প

সদ্য দায়িত্ব গ্রহণকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন। ক্রেমলিন আজ (শুক্রবার) এ কথা জানিয়েছে।

ট্রাম্প দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম দুই নেতা ফোনালাপ করবেন উল্লেখ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, শনিবার তাদের মধ্যে ফোনালাপ হবে।

ফোনালাপের সময় ইউক্রেন নিয়ে আলোচনা হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, দু দেশের মধ্যে বিরাজমান সব ইস্যুতে তারা কথা বলবেন বলে মনে হয় না।

এছাড়া, ইউক্রেন সমস্যাকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলতে ট্রাম্প প্রস্তুত বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে পেসকভের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, শনিবার মস্কো সময় সন্ধ্যার দিকে দু নেতা আলাপ করবেন; এর বাইরে তার আর কিছুই জানা নেই।#

পার্সটুডে/মূসা রেজা/২৭