ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়া লোকজনকে কানাডায় যাওয়ার প্রস্তাব
-
কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রী আহমদ হোসেইন (বামে) ও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রী আহমদ হোসেইন জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞার কারণে যেসব মানুষ বিপদের মুখে পড়েছেন তাদেরকে সাময়িকভাবে কানাডায় বসবাসের সুযোগ দেবে দেশটির সরকার।
তিনি বলেন, “প্রত্যেক দেশের নিজেদের নীতি ঠিক করার অধিকার রয়েছে। আমি শুধু আপনাদেরকে এটুকু বলি যে, যারা আশ্রয় চান তাদের জন্য দীর্ঘদিনের নীতি অনুসারে কানাডার দরজা খোলা থাকবে।”
আহমদ হোসেইন সোমালিয়ায় জন্মগ্রহণ করেছিলেন এবং এই মুসলিম-প্রধান দেশটি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়েছে। আহমদ হোসেইন জানান, যারা মার্কিন সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হবেন তাদের জন্য কানাডায় থাকার মেয়াদ বাড়ানো হবে। তবে কানাডা শরণার্থী গ্রহণের সংখ্যা বাড়াবে না বলে তিনি জানান।
গত শনিবার খবর ছড়িয়ে পড়ে- কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইট বার্তায় বলেছেন, কোনো ধর্মীয় পরিচয় বিবেচনায় না নিয়েই তার দেশ শরণার্থীদের কানাডায় স্বাগত জানাবে।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০