শেষ পর্যন্ত ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞাকে ‘ভুল’ বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i32199-শেষ_পর্যন্ত_ট্রাম্পের_ভিসা_নিষেধাজ্ঞাকে_ভুল’_বললেন_ব্রিটিশ_প্রধানমন্ত্রী
ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞাকে ‘বিভেদ সৃষ্টিকারী এবং ভুল’ হিসেবে অভিহিত করেছেন। প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে কোনো কথা বলতে অস্বীকার করার পাঁচদিনের মাথায় এ মন্তব্য করলেন তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০১৭ ২১:০২ Asia/Dhaka
  • থেরেসা মে
    থেরেসা মে

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞাকে ‘বিভেদ সৃষ্টিকারী এবং ভুল’ হিসেবে অভিহিত করেছেন। প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে কোনো কথা বলতে অস্বীকার করার পাঁচদিনের মাথায় এ মন্তব্য করলেন তিনি।

ব্রিটিশ সংসদে দেয়া বিবৃতিতে এ কথা বলেন থেরেসা মে। বিরোধীদলীয় নেতা জেরেমি কোরবিনের চাপের মুখে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প যে নীতি গ্রহণ করেছেন ব্রিটিশ সরকার পরিষ্কারভাবে তাকে ভুল বলে মনে করছে। তিনি আরো বলেন, ব্রিটিশ সরকার একে বিভেদ সৃষ্টিকারী এবং ভুল বলেও মনে করছে।

শুক্রবার নির্বাহী আদেশের মাধ্যমে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। ওই দিনই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন থেরেসা মে। সংসদে দেয়া বিবৃতিতে মে দাবি করেছেন, ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা পরিকল্পনা নিয়ে আগে তার কিছুই জানা ছিল না।

এদিকে, ট্রাম্পের ব্রিটেন সফর বাতিলের আবেদনপত্রে ১৮ লাখ মানুষ সই করেছেন। বিষয়টি নিয়ে ব্রিটিশ এমপিরা বিতর্ক করবেন।# 

পার্সটুডে/মূসা রেজা/১