‘মাদক পাচারের’ অভিযোগে ভেনিজুয়েলার ভাইস প্রসিডেন্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i32950-মাদক_পাচারের’_অভিযোগে_ভেনিজুয়েলার_ভাইস_প্রসিডেন্টের_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_দিল_আমেরিকা
আমেরিকা ভেনিজুয়েলার ভাইস প্রসিডেন্ট তারিক আল-আইসামি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মাদক পাচারের কথিত অভিযোগ এ নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। মার্কিন এই বৈরী পদক্ষেপকে কেন্দ্র করে দেশ দু’টির মধ্যে বিরাজমান উত্তেজনা আরো তুঙ্গে উঠবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ১৫:০১ Asia/Dhaka
  • ‘মাদক পাচারের’ অভিযোগে ভেনিজুয়েলার ভাইস প্রসিডেন্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা

আমেরিকা ভেনিজুয়েলার ভাইস প্রসিডেন্ট তারিক আল-আইসামি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মাদক পাচারের কথিত অভিযোগ এ নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। মার্কিন এই বৈরী পদক্ষেপকে কেন্দ্র করে দেশ দু’টির মধ্যে বিরাজমান উত্তেজনা আরো তুঙ্গে উঠবে।

গতকাল শেষ বেলায় মার্কিন অর্থ বিভাগে আল-আইসামি এবং  তার ব্যবসায়ী সহযোগী ভেনিজুয়েলার নাগরিক সামারাক লোপাজের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে। বিশ্বে মাদক চোরাচালানে তাদের কথিত ভূমিকার কথা উল্লেখ করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

লোপাজের নিয়ন্ত্রিত বা মালিকানাধীন ১৩ কোম্পানির তৎপরতার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এর মধ্যে পাঁচটি কোম্পানির সদর দফতর মার্কিন অঙ্গরাজ্য ফ্লোরিডায় অবস্থিত। এ ছাড়া, লোপাজ বা আল-আইসামিকে আমেরিকায় ঢুকতে দেয়া হবে না।

মাদক ব্যবসা এবং সম্পত্তি কেনার ক্ষেত্রে আল-আইসামি’র প্রধান ব্যক্তি হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করা হয়েছে।

ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় থেকেই মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার তদন্তের শিকার হয়েছেন তিনি। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে তার যোগসাজশের অভিযোগ আনা তুলেছে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা।# 

পার্সটুডে/মূসা রেজা/১৪