ট্যাংক এবং সামরিক সরঞ্জাম নিয়ে রোমানিয়ায় অবতরণ করল ৫০০ মার্কিন সেনা
https://parstoday.ir/bn/news/world-i32994-ট্যাংক_এবং_সামরিক_সরঞ্জাম_নিয়ে_রোমানিয়ায়_অবতরণ_করল_৫০০_মার্কিন_সেনা
রোমানিয়ায় ট্যাংক এবং সামরিক সরঞ্জাম নিয়ে পৌঁছেছে ৫০০ মার্কিন সেনা। পূর্ব ইউরোপীয় ন্যাটো-সদস্য দেশটির প্রতিরক্ষা জোরদার করার কথিত উদ্দেশ্য মার্কিন সেনারা সেখানে গিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া-ন্যাটো উত্তেজনা নতুন করে তুঙ্গে পৌঁছাবে বলে আশংকা করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০১৭ ০৮:২০ Asia/Dhaka
  • ট্যাংক এবং সামরিক সরঞ্জাম নিয়ে রোমানিয়ায় অবতরণ করল ৫০০ মার্কিন সেনা

রোমানিয়ায় ট্যাংক এবং সামরিক সরঞ্জাম নিয়ে পৌঁছেছে ৫০০ মার্কিন সেনা। পূর্ব ইউরোপীয় ন্যাটো-সদস্য দেশটির প্রতিরক্ষা জোরদার করার কথিত উদ্দেশ্য মার্কিন সেনারা সেখানে গিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া-ন্যাটো উত্তেজনা নতুন করে তুঙ্গে পৌঁছাবে বলে আশংকা করা হচ্ছে।

বুখারেস্টের মার্কিন দূতাবাস জানিয়েছে, রোমানিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী একটি বন্দরে এ সব সেনা অবতরণ করেছে। রাশিয়ার কথিত আগ্রাসনের মুখে ন্যাটোর পূর্বাঞ্চলকে শক্তিশালী করার অংশ হিসেবে এ সব সেনা সেখানে গিয়েছে বলেও জানানো হয়েছে।

রোমানিয়ার মার্কিন রাষ্ট্রদূত হ্যান্স জি ক্লিম বলেছেন, দেশটির পূর্বাঞ্চলে একটি বিমান ঘাঁটিতে এ সব সেনাকে মোতায়েন করা হবে। পর্যায়ক্রমিক ভিত্তিতে মার্কিন সেনারা সেখানে  থাকবে বলেও জানান তিনি।

মার্কিন সেনারা বহুজাতিক নানা মহড়ায় অংশ নেওয়ার পাশাপাশি তাজা গুলি ব্যবহার করে অনুশীলনও চালাবে। এ অনুশীলন রোমানিয়ার মিহালি কোগালনিস্কু বিমান ঘাঁটিতে চালানো হবে বলে জানানো হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৫