দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি আবারো সমর্থন ব্যক্ত করল ব্রিটেন
ব্রিটেন আবারো ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এ সমর্থন জানিয়ে বলেন, বর্ণবাদী ব্যবস্থার এটাই একমাত্র বিকল্প।
ইহুদিবাদী ইসরাইলের সংবাদ মাধ্যমকে এ কথা বলেছেন তিনি। তিনি বলেন, ব্রিটেন বলছে যে হয় দুই রাষ্ট্রভিত্তিক সমাধান হবে আর না হয় একটি বর্ণবাদী ব্যবস্থা থাকবে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি ব্রিটিশ সরকার দীর্ঘদিন ধরে সমর্থন জানিয়ে আসছে বলেও উল্লেখ করেন তিনি।
দুই পক্ষ সম্মত হলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ততোটা গুরুত্বপূর্ণ নয় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে প্রশ্নের জবাব দিতে যেয়ে এ কথা বলেন তিনি।
গতকাল একদিনের সফরে অধিকৃত ফিলিস্তিনে সফরে যান তিনি। এ সময়ে দুই রাষ্ট্রভিত্তিক সামাধান মেনে নিতে এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তি বজায় রাখতে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান।#
পার্সটুডে/মূসা রেজা/২০