আবারো পরমাণু বোমা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i34242-আবারো_পরমাণু_বোমা_পরীক্ষার_প্রস্তুতি_নিচ্ছে_উত্তর_কোরিয়া
উত্তর কোরিয়া নতুন পরমাণু বোমা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। উপগ্রহ থেকে নেয়া ছবি থেকে এ ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ৩৮ নর্থ ওয়েবসাইট। এ ওয়েবসাইটটি উত্তর কোরিয়ার তৎপরতার ওপর নজরদারি করে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১০, ২০১৭ ০৬:২১ Asia/Dhaka
  • আবারো পরমাণু বোমা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া নতুন পরমাণু বোমা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। উপগ্রহ থেকে নেয়া ছবি থেকে এ ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ৩৮ নর্থ ওয়েবসাইট। এ ওয়েবসাইটটি উত্তর কোরিয়ার তৎপরতার ওপর নজরদারি করে।

এতে বলা হয়েছে, উপগ্রহ থেকে নেয়া ছবিতে উত্তর কোরিয়ার প্রধান পরমাণু পরীক্ষা কেন্দ্র পুঙ্গিয়ে-রি’র উত্তরের এলাকা, প্রধান প্রশাসনিক এলাকা এবং কমান্ড সেন্টারে তৎপরতা দেখা গেছে। উপগ্রহ থেকে এ অঞ্চলের ছবি চলতি মাসের ৭ তারিখে নেয়া হয়েছে।

এতে ধারণা করা হচ্ছে যে ভবিষ্যৎ পরমাণু পরীক্ষার জন্য ওই এলাকার সুড়ঙ্গগুলোকে প্রস্তুত করা হচ্ছে। গত ছয় মাসের বেশি সময় ধরে ওই এলাকায় তৎপরতা চলছে। এ ছাড়া, যন্ত্রপাতি এবং সরবরাহ সামগ্রী বদলে যাচ্ছে তাও ছবিতে ধরা পড়েছে।  

এ সব ছবি বিশ্লেষণে ধারণা করা হচ্ছ,  অল্প সময়ের ঘোষণায় ষষ্ট দফা পরমাণু পরীক্ষা চালাতে পারবে উত্তর কোরিয়া।

২০০৫ সালে প্রথম পরমাণু বোমা তৈরি করে উত্তর কোরিয়া। এরপর ২০০৬, ২০০৯, ২০১৩ এবং ২০১৬ সালে মোট পাঁচ দফা পরমাণু বোমার পরীক্ষা করেছে দেশটি।  এ ছাড়া, পিয়ংইয়ং দূর ও নিকটপাল্লার নানা ক্ষেপণাস্ত্রও পরীক্ষা করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১০