ইয়েমেন সংলগ্ন সৌদি সীমান্তে পাকিস্তানি সেনা মোতায়েন
https://parstoday.ir/bn/news/world-i34414-ইয়েমেন_সংলগ্ন_সৌদি_সীমান্তে_পাকিস্তানি_সেনা_মোতায়েন
পাকিস্তান সৌদি আরবে এক ব্রিগেড যুদ্ধোপযোগী সেনা মোতায়েন করছে। দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলা ঠেকাতে যখন রিয়াদ হিমশিম খাচ্ছে তখন এ সেনা মোতায়েনের খবর দিল নিরাপত্তা সূত্রগুলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৩, ২০১৭ ০৯:২০ Asia/Dhaka
  • সৌদি রাজা সালমানের সঙ্গে সাক্ষাৎ করছেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া
    সৌদি রাজা সালমানের সঙ্গে সাক্ষাৎ করছেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া

পাকিস্তান সৌদি আরবে এক ব্রিগেড যুদ্ধোপযোগী সেনা মোতায়েন করছে। দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলা ঠেকাতে যখন রিয়াদ হিমশিম খাচ্ছে তখন এ সেনা মোতায়েনের খবর দিল নিরাপত্তা সূত্রগুলো।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলোর বরাত দিয়ে অনলাইন সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, পাক সেনাদের কেবলমাত্র দক্ষিণাঞ্চলীয় সৌদি সীমান্তে মোতায়েন করা হবে। এসব সেনাকে সৌদি সীমান্তের বাইরে ব্যবহার হবে না বলেও সূত্রগুলো জোর দিয়ে দাবি করেছে।

গত বছরের ডিসেম্বরে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সৌদি আরবে তিন দিনের রাষ্ট্রীয় সফরের পরই সেনা ব্রিগেডকে দেশটিতে পাঠানো হয়। 

এ সফরে সৌদি সেনাপ্রধান জেনারেল আবদুর রহমান বিন সালেহ আল-বুনিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন জেনারেল বাজওয়া। দুই দেশের সেনাপ্রধানের বৈঠকে সামরিক এবং প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বলে পাক সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/১৩