সীমানা লঙ্ঘন করলে ‘কঠোর’ হামলা: আমেরিকাকে উত্তর কোরিয়ার হুমকি
-
ইউএসএস কার্ল ভিনসন (৭ ফেব্রয়ারির ছবি)
দক্ষিণ কোরিয়া ও আমেরিকার চলমান যৌথ নৌ মহড়ার সময় উত্তর কোরিয়ার ভৌগোলিক সীমানা লঙ্ঘন হলে কঠোর হামলার হুমকি দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ (মঙ্গলবার) এ কথা ঘোষণা করেছে।
বার্তা সংস্থাটি এক প্রতিবেদনে বলেছে, সার্বভৌমত্বের সামান্যতম লঙ্ঘন হলেও উত্তর কোরিয়ার সামরিক বাহিনী স্থল, আকাশ, সমুদ্র এবং সমুদ্রের নিচ থেকে দয়ামায়াহীন হামলা চালাবে।
যৌথ মহড়ায় অংশ নিতে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনসন দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। এ যুদ্ধাজাহাজে রয়েছে ৫,৫০০ সেনা এবং জাহাজটির সঙ্গে রয়েছে ওয়ায়েন ই. মায়ের ডেস্ট্রয়ার। এসব জাহাজ ও ডেস্ট্রয়ার মোতায়েনকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে হামলার প্রকল্প বলে উল্লেখ করেছে পিয়ংইয়ং। গত পহেলা মার্চ থেকে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা যৌথ মহড়া শুরু করে। উত্তর কোরিয়া প্রথম থেকেই বলে আসছে, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে হামলার প্রকল্প হাতে নিয়ে দেশ দুটি মহড়া শুরু করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪