‘মিয়ানমারের রোহিঙ্গারা ধীর গতির গণহত্যার শিকার হচ্ছে’
https://parstoday.ir/bn/news/world-i34676-মিয়ানমারের_রোহিঙ্গারা_ধীর_গতির_গণহত্যার_শিকার_হচ্ছে’
ইউরোপ ভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরোপীয় রোহিঙ্গা কাউন্সিল বলেছে, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা ধীর গতির গণহত্যার শিকার হচ্ছেন। এ ছাড়া, বিশ্ব সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করেছে এ সংস্থা। রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান অপরাধ তৎপরতা নিয়ে স্বতন্ত্র তদন্তকে বাধাগ্রস্ত করায় এ সমালোচনা করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৮, ২০১৭ ১৩:১৭ Asia/Dhaka
  • ‘মিয়ানমারের রোহিঙ্গারা ধীর গতির গণহত্যার শিকার হচ্ছে’

ইউরোপ ভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরোপীয় রোহিঙ্গা কাউন্সিল বলেছে, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা ধীর গতির গণহত্যার শিকার হচ্ছেন। এ ছাড়া, বিশ্ব সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করেছে এ সংস্থা। রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান অপরাধ তৎপরতা নিয়ে স্বতন্ত্র তদন্তকে বাধাগ্রস্ত করায় এ সমালোচনা করা হয়।

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে গতকাল দেয়া সাক্ষাৎকারে এ সমালোচনা করেন সংস্থাটির চেয়ারম্যান হালা কিওয়া। জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের ফলাফলে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। গত মাসের ১৯ তারিখে শুরু হয়ে এ বৈঠক চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত চলেছে। তিনি বলেন, মিয়ানমারের মুসলমানদের আশা পূরণে ব্যর্থ হয়েছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন।

মিয়ানমারের মুসলমানদের বিরুদ্ধে চলমান মানবতার বিরুদ্ধে অপরাধ তৎপরতার বিষয়ে আন্তর্জাতিক এবং স্বতন্ত্র তদন্তকে সমর্থন দিতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

রোহিঙ্গাদের বিরুদ্ধ অপরাধ তৎপরতা চলছে উল্লেখ করে তিনি বলেন,এটি মানবতার বিরুদ্ধে অপরাধ এবং রোহিঙ্গারা ধীর গতির গণহত্যার শিকার হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৮