উচ্চক্ষমতার রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করল উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i34730-উচ্চক্ষমতার_রকেট_ইঞ্জিনের_সফল_পরীক্ষা_করল_উত্তর_কোরিয়া
উত্তর কোরিয়া একটি উচ্চক্ষমতার রকেট ইঞ্জিনের পরীক্ষা করেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান নিউজ এজেন্সি বা কেসিএনএ আজ(শনিবার) বলেছে, এ পরীক্ষা মাটিতে চালানো হয়েছে। কেসিএনএ’র খবরে একে দেশটির জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১৯, ২০১৭ ১১:১১ Asia/Dhaka
  • উচ্চক্ষমতার রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া একটি উচ্চক্ষমতার রকেট ইঞ্জিনের পরীক্ষা করেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান নিউজ এজেন্সি বা কেসিএনএ আজ(শনিবার) বলেছে, এ পরীক্ষা মাটিতে চালানো হয়েছে। কেসিএনএ’র খবরে একে দেশটির জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, নতুন রকেট ইঞ্জিনের নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা এবং কাঠামোগত নিরাপত্তা যাচাইয়ে পরীক্ষা চালানো হয়। এ ছাড়া, উপগ্রহ ছোঁড়ায় বিশ্বমানের সক্ষমতা অর্জনে নতুন ইঞ্জিন সহায়তা করবে বলেও এতে উল্লেখ করা হয়। 

উত্তর কোরিয়ার সোহে উপগ্রহ কেন্দ্রে উপস্থিত হয়ে দেশটির নেতা কিম জং-উন এ পরীক্ষাকে স্বাগত জানান। তিনি বলেন, এর মধ্য দিয়ে উত্তর কোরিয়ার রকেট শিল্পের নতুন জন্ম হলো। এর আগে, পিয়ংইয়ং এ কেন্দ্রেই দীর্ঘপাল্লার রকেট পরীক্ষা করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৯