উত্তর কোরিয়া রকেট ইঞ্জিনের ক্ষেত্রে অর্থবহ সাফল্য অর্জন করেছে: সিউল
https://parstoday.ir/bn/news/world-i34782-উত্তর_কোরিয়া_রকেট_ইঞ্জিনের_ক্ষেত্রে_অর্থবহ_সাফল্য_অর্জন_করেছে_সিউল
সিউল বলেছে, উত্তর কোরিয়ার সর্বশেষ রকেট ইঞ্জিন পরীক্ষার মাধ্যমে বোঝা যাচ্ছে যে দেশটি এ ক্ষেত্রে অর্থবহ সাফল্য অর্জন করেছে। পিয়ংইয়ংয়ের উচ্চক্ষমতার রকেট ইঞ্জিন পরীক্ষা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে যেয়ে আজ(সোমবার) এ কথা বলেছে দক্ষিণ কোরিয়া।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ২০, ২০১৭ ১০:১২ Asia/Dhaka
  • উত্তর কোরিয়া রকেট ইঞ্জিনের ক্ষেত্রে  অর্থবহ সাফল্য অর্জন করেছে: সিউল

সিউল বলেছে, উত্তর কোরিয়ার সর্বশেষ রকেট ইঞ্জিন পরীক্ষার মাধ্যমে বোঝা যাচ্ছে যে দেশটি এ ক্ষেত্রে অর্থবহ সাফল্য অর্জন করেছে। পিয়ংইয়ংয়ের উচ্চক্ষমতার রকেট ইঞ্জিন পরীক্ষা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে যেয়ে আজ(সোমবার) এ কথা বলেছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিন-উ এ পরীক্ষাকে উল্লেখযোগ্য হিসেব অভিহিত করেন। তিনি বলেন, এতে বোঝা যাচ্ছে যে উত্তর কোরিয়া অত্যাধুনিক রকেট ইঞ্জিন তৈরি করছে।

তিনি আরো বলেন, গতকালের পরীক্ষা মাধ্যমে বোঝা গেল যে রকেট ইঞ্জিনের কার্যকারিতার ক্ষেত্রে অর্থবহ সফলতা পেয়েছে পিয়ংইয়ং। অবশ্য এ ইঞ্জিন কি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম নাকি উপগ্রহ ছুঁড়তে ব্যবহার হবে তা জানতে আরো বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।

উত্তর কোরিয়া ভূমিতে একটি উচ্চক্ষমতার রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করেছে বলে গতকাল ঘোষণা করেছে। খবরে বলা হয়েছে, নতুন রকেট ইঞ্জিনের নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা এবং কাঠামোগত নিরাপত্তা যাচাইয়ে পরীক্ষা চালানো হয়। এ ছাড়া, উপগ্রহ ছোঁড়ায় বিশ্বমানের সক্ষমতা অর্জনে নতুন ইঞ্জিন সহায়তা করবে বলেও এতে উল্লেখ করা হয়।

দেশটির নেতা কিম জং-উন এ পরীক্ষাকে স্বাগত জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে উত্তর কোরিয়ার রকেট শিল্পের নতুন জন্ম হলো।#

পার্সটুডে/মূসা রেজা/২০