ইউরোপকে ফ্যাসিস্ট এবং নিষ্ঠুর বললেন প্রেসিডেন্ট এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i34870-ইউরোপকে_ফ্যাসিস্ট_এবং_নিষ্ঠুর_বললেন_প্রেসিডেন্ট_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইউরোপকে কঠোর ভাষায় সমালোচনা করা অব্যাহত রেখেছেন। আজ (মঙ্গলবার) ইউরোপকে ফ্যাসিস্ট এবং নিষ্ঠুর বলে অভিহিত করে বলেছেন, ইউরোপীয় দেশগুলোর আচরণের সঙ্গে দ্বিতীয় মহাযুদ্ধের আগের নীতিমালার মিল রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২১, ২০১৭ ১৫:২২ Asia/Dhaka
  • ইউরোপকে ফ্যাসিস্ট এবং নিষ্ঠুর বললেন প্রেসিডেন্ট এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইউরোপকে কঠোর ভাষায় সমালোচনা করা অব্যাহত রেখেছেন। আজ (মঙ্গলবার) ইউরোপকে ফ্যাসিস্ট এবং নিষ্ঠুর বলে অভিহিত করে বলেছেন, ইউরোপীয় দেশগুলোর আচরণের সঙ্গে দ্বিতীয় মহাযুদ্ধের আগের নীতিমালার মিল রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ না দেয়া নিয়ে তুরস্ককে আর ভয় দেখানো যাবে না বলেও উল্লেখ করেন। তিনি বলেন, তুরস্কের মাটিতে বসে ইউরোপীয়দেরকে আর নানা অজুহাতে গোয়েন্দা তৎপরতা চালাতে দেয়া হবে না। আসন্ন গণভোটের পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।

গত জুলাইয়ে অভ্যুত্থান প্রচেষ্টাকে কেন্দ্র করে জরুরি অবস্থা জারি নিয়ে ইউরোপের সমালোচনার জবাবে তিনি বলেন, আপনারা নিজের চরকায় তেল দিন।

ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করা থেকে বিরত থাকার জন্য এ জোটের নেতাদের বারবার অনুরোধকে উপেক্ষা করে এ সমালোচনা করেন তিনি। কয়েকটি ইউরোপীয় দেশ বিশেষ করে জার্মানি এবং নেদারল্যান্ড তুর্কি মন্ত্রীদেরকে নির্বাচনী শোভাযাত্রা করতে দেয়নি। আর  এ ইস্যুকে কেন্দ্র করেই চলতি মাসের গোড়ার দিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটে।

এরদোগান দাবি করেন, তুর্কিদের রাজনৈতিক শোভাযাত্রা বন্ধ করতে ইউরোপীয় দেশগুলো নাৎসি নীতি গ্রহণ করছে।#

পার্সটুডে/মূসা রেজা/২১