আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের পরীক্ষা চালাল উ. কোরিয়া!
https://parstoday.ir/bn/news/world-i35222-আন্তমহাদেশীয়_ক্ষেপণাস্ত্র_ইঞ্জিনের_পরীক্ষা_চালাল_উ._কোরিয়া!
আমেরিকা বলেছে, উত্তর কোরিয়া নতুন রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে। আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর চলমান মহড়া নিয়ে যখন কোরিয় উপদ্বীপে উত্তেজনা তুঙ্গে তখন এ পরীক্ষা চালানো হলো।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ২৮, ২০১৭ ১৩:২৭ Asia/Dhaka
  • আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের পরীক্ষা চালাল উ. কোরিয়া!

আমেরিকা বলেছে, উত্তর কোরিয়া নতুন রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে। আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর চলমান মহড়া নিয়ে যখন কোরিয় উপদ্বীপে উত্তেজনা তুঙ্গে তখন এ পরীক্ষা চালানো হলো।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে পশ্চিমা সংবাদ মাধ্যম। এতে বলা হয়েছে, শুক্রবার রাতে হয়ত এ পরীক্ষা চালানো হয়েছে। আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমে ব্যবহার যোগ্য ইঞ্জিনের পরীক্ষা পিয়ংইয়ং করেছে  বলে প্রকাশিত খবরে ধারণা ব্যক্ত করা হয়েছে। অবশ্য এ খবরের বিষয়ে উত্তর কোরিয়া এখনো কোনো মন্তব্য করে নি।

এদিকে, চলতি মাসের গোড়ার দিকে উত্তর কোরিয়া উচ্চক্ষমতার ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছিল। এ পরীক্ষা ভূমিতে চালানো হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৮