পাক সেনা-আদালতে সন্দেহভাজন সন্ত্রাসীদের বিচারের আইন পুনর্বহাল করলেন প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i35412-পাক_সেনা_আদালতে_সন্দেহভাজন_সন্ত্রাসীদের_বিচারের_আইন_পুনর্বহাল_করলেন_প্রেসিডেন্ট
পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইন সেদেশের সামরিক আদালতে সন্দেহভাজন সন্ত্রাসীদের বিচারের অনুমতি পুনর্বহালের একটি বিলে সই করেছেন। দেশটির রাষ্ট্র-পরিচালিত গণমাধ্যম এই খবর দিয়েছে। 
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ৩১, ২০১৭ ১৪:১৭ Asia/Dhaka
  •  পাক সেনা-আদালতে সন্দেহভাজন সন্ত্রাসীদের বিচারের আইন পুনর্বহাল করলেন প্রেসিডেন্ট

পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইন সেদেশের সামরিক আদালতে সন্দেহভাজন সন্ত্রাসীদের বিচারের অনুমতি পুনর্বহালের একটি বিলে সই করেছেন। দেশটির রাষ্ট্র-পরিচালিত গণমাধ্যম এই খবর দিয়েছে। 

পাকিস্তানের সিনেট ও জাতীয় সংসদ সামরিক আদালতে সন্দেহভাজন সন্ত্রাসীদের বিচার অব্যাহত রাখার লক্ষ্যে জাতীয় সংবিধান সংশোধনের একটি বিল পাস করার কয়েক দিন পর দেশটির প্রেসিডেন্ট এই বিলে সই করেছেন।

এর আগে দুই বছরের জন্য এ ধরনের বিচার তৎপরতার অনুমতি দেয়া হয়েছিল। গত জানুয়ারি মাসে ওই মেয়াদ শেষ হয়ে যায়। 

২০১৪ সালে পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনীর একটি স্কুলে তালেবানদের হামলায় ১৫৪ জন নিহত হওয়ার এক ঘটনার পর দেশটিতে সামরিক আদালতে সন্ত্রাসীদের বিচার সংক্রান্ত আইন পাশ করা হয়েছিল। ওই হামলায় নিহতদের বেশিরভাগই ছিল স্কুলের শিশু।  #

পার্সটুডে/মু.আ.হুসাইন/৩১