উ. কোরিয়ার রাজধানী খালি করার নির্দেশ দিয়েছেন কিম জং উন!
https://parstoday.ir/bn/news/world-i36166-উ._কোরিয়ার_রাজধানী_খালি_করার_নির্দেশ_দিয়েছেন_কিম_জং_উন!
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির রাজধানী পিয়ংইয়ং খালি করার নির্দেশ দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। রুশ গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকা ' ডেইলি এক্সপ্রেস' এ খবর দিয়েছে। তবে উত্তর কোরিয়ায় কোনো প্রতিনিধি না থাকায় এ খবরের সত্যতা যাচাই করা সম্ভব হচ্ছে না।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ১৩, ২০১৭ ১৩:৪৬ Asia/Dhaka
  • কিম জং উন
    কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির রাজধানী পিয়ংইয়ং খালি করার নির্দেশ দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। রুশ গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকা ' ডেইলি এক্সপ্রেস' এ খবর দিয়েছে। তবে উত্তর কোরিয়ায় কোনো প্রতিনিধি না থাকায় এ খবরের সত্যতা যাচাই করা সম্ভব হচ্ছে না।

ডেইলি এক্সপ্রেস লিখেছে, রাজধানীর অধিবাসীদেরকে অবিলম্বে নিজ নিজ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বলা হচ্ছে। এর ফলে সেখানে যুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে বলে অনেকে মনে করছেন। পরমাণু অস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি কিম জং উন ঘোষণা করেছেন, আমেরিকার সঙ্গে যুদ্ধের জন্য তার দেশ প্রস্তুত রয়েছে। যে কোনো আগ্রাসনের মোকাবেলায় পরমাণু যুদ্ধ শুরুর হুমকিও দিয়ে রেখেছেন তিনি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩