‘সিরিয়ায় ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র হামলা হলে ব্রিটেন তা সমর্থন করবে’
https://parstoday.ir/bn/news/world-i36468-সিরিয়ায়_ভবিষ্যতে_ক্ষেপণাস্ত্র_হামলা_হলে_ব্রিটেন_তা_সমর্থন_করবে’
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন বলেছেন, সিরিয়ার ওপর ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র হামলা হলে ওয়াশিংটনকে হয়ত সমর্থন করবে লন্ডন। ব্রিটিশ এমপি’দের উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ১৯, ২০১৭ ০৭:১৫ Asia/Dhaka
  • ‘সিরিয়ায় ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র হামলা হলে ব্রিটেন তা সমর্থন করবে’

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন বলেছেন, সিরিয়ার ওপর ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র হামলা হলে ওয়াশিংটনকে হয়ত সমর্থন করবে লন্ডন। ব্রিটিশ এমপি’দের উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

জনসন আরো বলেন, এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি ব্রিটিশ সরকার। তবে সিরিয়ায় হামলা সংক্রান্ত মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করা খুবই কঠিন হবে বলেও স্বীকার করেন তিনি।

তিনি আরো জানান, সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশের কথা চলতি মাসের গোড়ার দিকে ব্রিটেনকে জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চলতি মাসের ৭ তারিখে সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছিল। রাসায়নিক হামলায় সিরিয়ার সরকারের সম্পৃক্ততার ভিত্তিহীন অভিযোগ এনে এ হামলা চালানো হয়।#

পার্সটুডে/মূসা রেজা/২০