উ. কোরিয়া সীমান্তে সেনা এবং ভারি সামরিক যন্ত্রপাতি পাঠাচ্ছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i36588-উ._কোরিয়া_সীমান্তে_সেনা_এবং_ভারি_সামরিক_যন্ত্রপাতি_পাঠাচ্ছে_রাশিয়া
রাশিয়া সেনা এবং ভারি যন্ত্রপাতি পাঠিয়েছে উত্তর কোরিয়া সীমান্তে। আমেরিকা এবং উত্তর কোরিয়ার যখন পরস্পরের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিচ্ছে তখন এ খবর প্রকাশিত হলো।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ২১, ২০১৭ ১১:৪৪ Asia/Dhaka
  • উ. কোরিয়া সীমান্তে সেনা এবং ভারি সামরিক যন্ত্রপাতি পাঠাচ্ছে রাশিয়া

রাশিয়া সেনা এবং ভারি যন্ত্রপাতি পাঠিয়েছে উত্তর কোরিয়া সীমান্তে। আমেরিকা এবং উত্তর কোরিয়ার যখন পরস্পরের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিচ্ছে তখন এ খবর প্রকাশিত হলো।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, হেলিকপ্টার, সাঁজোয়া গাড়িসহ  ভারি সামরিক যন্ত্রপাতি ট্রেনে করে রুশ দক্ষিণপূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী  খাবারোভোস্ক-ভ্লাদিভোস্টকের দিকে যাওয়ার দৃশ্য ভিডিও ফুটেজে দেখা গেছে। উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র ১০০ মাইল দূরে  ভ্লাদিভোস্টক নগরী অবস্থিত। একজন প্রত্যক্ষদর্শী বলেন, উত্তর কোরিয়ায় পরিস্থিতি নিয়ে জল্পনা-কল্পনা প্রচার করা হচ্ছে বলে অনেকেই বলে থাকেন কিন্তু এ পর্যন্ত তিনটা ট্রেন যেতে দেখেছি। কোরিয় সীমান্তের কাছাকাছি সত্যিই কিছু পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

অবশ্য, উত্তর কোরিয়ার সীমান্তে সেনা মোতায়েন সংক্রান্ত খবরের বিষয়ে মন্তব্য করতে আজ(শুক্রবার) অস্বীকার করেছে রুশ সরকার। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, রাশিয়ার ভেতরে সেনা মোতায়েনর বিষয়ে জনগণকে কিছু জানানোর প্রয়োজন নেই।

এদিকে, দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়া সংলগ্ন সীমান্তে চীন নাকি দেড় লাখ সেনা মোতায়েন করেছে।

আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। বিমানবাহী রণতরীর নেতৃত্বে স্টাইক গ্রুপকে কোরিয় উপদ্বীপের কাছাকাছি পাঠানো হচ্ছে বলে আমরিকা ঘোষণা করেছে। আর এতে  এ দুই দেশের মধ্যে সংঘাতের আশংকা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/২১