আফগানিস্তানে বসন্তকালীন অভিযানের ঘোষণা দিল তালেবান
https://parstoday.ir/bn/news/world-i36972-আফগানিস্তানে_বসন্তকালীন_অভিযানের_ঘোষণা_দিল_তালেবান
আফগানিস্তানের তালেবান দেশটিতে তথাকথিত বসন্তকালীন অভিযানের ঘোষণা দিয়েছে। দেশটির আবহাওয়ার উন্নতির সঙ্গে তাল রেখে বোমা হামলা, অতর্কিতে আক্রমণ এবং অন্যান্য হামলা বৃদ্ধি করাকে প্রতিবছর তথাকথিত বসন্তকালীন অভিযান হিসেবে উল্লেখ করে তালেবান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৮, ২০১৭ ০৭:৪৯ Asia/Dhaka
  • আফগানিস্তানে বসন্তকালীন অভিযানের ঘোষণা দিল তালেবান

আফগানিস্তানের তালেবান দেশটিতে তথাকথিত বসন্তকালীন অভিযানের ঘোষণা দিয়েছে। দেশটির আবহাওয়ার উন্নতির সঙ্গে তাল রেখে বোমা হামলা, অতর্কিতে আক্রমণ এবং অন্যান্য হামলা বৃদ্ধি করাকে প্রতিবছর তথাকথিত বসন্তকালীন অভিযান হিসেবে উল্লেখ করে তালেবান।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আজ(শুক্রবার) ইন্টারনেটে দেয়া বিবৃতিতে এ অভিযান শুরুর ঘোষণা দেন। চলতি বছরের অভিযানকে ‘অপারেশন মানসুরি হিসেবে নাম দিয়েছে তালেবান। গত বছর মার্কিন ড্রোন হামলায় নিহত তালেবান নেতার নামে এ নামকরণ করা হয়।

পূর্বেকার বছরগুলোর অভিযানের চেয়ে এ বছরের অভিযান আলাদা হবে বলেও ঘোষণা করেছে তালেবান। এ বছরের অভিযানে ‘রাজনৈতিক বিষয় সম্পৃক্ত থাকবে এবং ‘সামাজিক ন্যায় বিচার ও উন্নয়নে তালেবান জড়িত হবে বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া, আফগানিস্তানে অর্ধেকের বেশি তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে বলেও গর্ব প্রকাশ করেন তালেবান মুখপাত্র। মার্কিন সরকারের আফগানিস্তান পুনঃ সংস্কার সংক্রান্ত বিশেষ মহাপরিদর্শকের প্রতিবেদনের বরাত দিয়ে এ গর্ব প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, আফগানিস্তানের ৪০৭টি জেলার মধ্যে ৫২ শতাংশের বেশির উপর আফগান সরকারের নিয়ন্ত্রণ বা প্রভাব রয়েছে। পূর্বেকার বছরে ৬৩.৪ শতাংশের উপর এ নিয়ন্ত্রণ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৮